বিশ্ব বিখ্যাত সোস্যাল এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য সোস্যাল মিডিয়ায়বাংলাদেশের সাবেক দুই প্রধানমন্ত্রী নিয়ে জনপ্রিয়তার বিষয়ে লিখেছেন সেটি দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হয়েছেঃহাসিনা চুপ হইয়া গেছে দেখছেন? তারে পলাইতে হইছে, তার ক্ষমতা তাসের ঘরের মতো ভাঈংগা গেছে—কিন্তু এত কিছুর পরও তার তেমন কষ্ট হয় নাই।ক্ষমতা হারাইছে, তবু তার মন ভাঙে নাই। মৃত্যুদণ্ডের রায়ও তার বুকের ভেতর খুব বেশি দাগ কাটতে পারছে বলে মনে হয় নাই। কারণ এইসব জায়গায় সে আদতেই অনুভূতিহীন; তার রাজনীতি ছিল লোভ, ঈর্ষা আর প্রতিশোধ পরায়নতা দিয়া গড়া।কিন্তু একটা জায়গায় সে পুরাপুরি ভাঈঙ্গা গেছে—খালেদা জিয়ার প্রতি দেশবাসীর ভালোবাসা আর শ্রদ্ধা দেইখ্যা।
খালেদা জিয়া আজকে যেই সম্মান, যেই মর্যাদা, যেই স্বতঃস্ফূর্ত জনমমতা পাইছেন—এইটাই হাসিনার অন্তরে সবচেয়ে বড় আঘাত। এই ভালোবাসা, এই জনশ্রদ্ধা, এই কালেক্টিভ পলিটিক্যাল সেলি ব্রেশনের শক্তি—এই জিনিসটাই হাসিনা কোনোদিন পায় নাই, কোনোদিন পাইবেও না।ক্ষমতা হারানোর তীব্র আঘাতও হাসিনা সামলাইতে পারে; কিন্তু খালেদা জিয়ার প্রতি মানুষের অটল বিশ্বাস—এইটা তার অহংকারের ভিতটাই নড়াইয়া দেয়।
সে বর্বর শক্তি দিয়া রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে পারে, রাষ্ট্রযন্ত্র দিয়ে মানুষের মুখ বন্ধ করতে পারে, আদালতকে ইচ্ছেমতো চালাইতে পারে—কিন্তু মানুষের হৃদয় কাইড়া নেওয়ার ক্ষমতা তার নাই। সেই কারণে আজকে খালেদা জিয়ার প্রতি মানুষ যেভাবে ভালোবাসায় ভাসাইতেছে—এই দৃশ্যটাই হাসিনার জন্য সবচেয়ে বড় পরাজয়।
এই পরাজয় রাজনৈতিক না—এইটা তার আত্মার পরাজয়।তার পুরো ক্ষমতার মসনদ ভাঈঙা পড়লেও সে যতটা ব্যথা পায় নাই, খালেদা জিয়ার এই সম্মান—এইটাই তাকে ভিতরে ভিতরে ছারখার কইরা দিতেছে।ইতিহাস একটা কথা খুব নির্মমভাবে মনে করায়ে দেয়—শক্তি দিয়া ক্ষমতা বানানো যায়, কিন্তু মানুষের ভালোবাসা দিয়া মর্যাদা বানানো লাগে। এই মর্যাদাই আজ হাসিনার সবচেয়ে বড় শত্রু-আর খালেদা জিয়ার সবচেয়ে বড় বিজয়।খালেদা জিয়া জিন্দাবাদ। ইনকিলাব জিন্দাবাদ।
Economist/1December/ZI/pv