• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

টেলিফোনে অস্ট্রিয়ার সংসদে বোমা হামলার হুমকি – হুমকিদাতা শনাক্ত:পুলিশ

Kabir Ahmed Diplomatic Correspondent at the Economist
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

টেলিফোনে অস্ট্রিয়ার সংসদে বোমা হামলার হুমকিহুমকি দাতা শনাক্ত:পুলিশ। বোমা হুমকির পর ভিয়েনার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সংসদ ভবন এলাকা নিরাপত্তার জন্য সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছিল।মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে এক অজ্ঞাত ব্যক্তি অস্ট্রিয়ার সংসদ ভবনে ফোন করে সংসদ উড়িয়ে দেওয়ার হুমকি দেয়। হুমকির পর পরই অস্ট্রিয়ার জাতীয় সংসদ ভবন ও তৎসংলগ্ন এলাকায় অস্ট্রিয়ারনিরা পত্তা বাহিনীর পুলিশ ও কমান্ডো ফোর্স একটি বড় ধরনের অভিযান পরিচালনা করে।

অস্ট্রিয়ার গণমাধ্যম জানায়, টেলিফোনে হুমকি পাওয়ার পর সংসদ ভবন ও এর আশেপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা অভিযানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে সংসদ ভবনের আশেপাশের এলাকা ঘিরে ফেলে এবং পথচারীদের বিপদজনক অঞ্চলে প্রবেশাধিকার বন্ধ করে দেয়।

রিংস্ট্রাসে পুলিশ অভিযান:

পুলিশ এবং জরুরি পরিষেবার বিপুল সংখ্যক সদস্য পৌঁছা নোর ফলে রিংস্ট্রাসে যান চলাচল সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে। বিশেষ কমান্ডো বাহিনী সম্ভাব্য বিস্ফোরক ডিভাইসের জন্য সংসদ ভবন সহ সম্পূর্ণ এলাকাটি অনুসন্ধান করে।

ভিয়েনা পুলিশ প্রশাসন পরে গণমাধ্যমকে জানায়,টেলিফোনে হুমকিটি দেওয়া হয়েছে এবং পুলিশ হুমকিদাতাকে শনাক্ত করেছে। বর্তমানে অধিকতর নিরাপত্তার জন্য পুলিশ আর কিছু বলতে অপারগতা জানিয়েছে এবং পুলিশি তদন্ত চলছে।

Economist/3December/ZI/Austria


আরো বিভন্ন ধরণের নিউজ