বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ হতে যাচ্ছে সুইডেন।ধূমপা নমুক্ত দেশ হিসাবে ইতিহাস গড়তে যাচ্ছে উত্তর ইউ রো পের সমৃদ্ধ দেশ সুইডেন।মঙ্গলবার (২ ডিসেম্বর) বি শ্বের বিভিন্নআন্তর্জা তিক গণমাধ্যম এতথ্য জানিয়ে প্রতি বেদন প্রকাশ করেছে।মধ্যপ্রাচ্যের জনপ্রিয় গণমাধ্যম গাল ফ নিউজের এক প্রতিবে দনে জানানো হয়েছে, যে দে শে প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৫ শতাংশের কম মানুষ ধূম পান করে, সেই দেশকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউ এই চও ) ধূমপানমুক্ত হিসেবে ঘোষণা করছে। সেই লক্ষ্যে র একদম কাছাকাছি পৌঁছে গেছে সুইডেন।
দেশটিতে ২০০৫ সালে দৈনিক ধূমপান করা মানুষের হার ছিল ১৫ শতাংশ। গত বছর তা নেমে এসেছে মাত্র ৫ দশমিক ২ শতাংশে। চলতি বছরে এই হার আরও কমে ৫ শতাংশের নিচে নেমে গেছে। গোটা ইউরোপ মহাদেশে এর চেয়ে কম ধূমপায়ী আর কোনও দেশ নাই।
তবে সুইডেনের এই সাফল্য একদিনে আসেনি। গত দুই দশক ধরে ধারাবাহিক সচেতনতা বৃদ্ধি, ধূমপানের ক্ষতি নিয়ে প্রচারণা এবং তুলনামূলক কম ক্ষতিকর বিকল্প—যেমন প্রচলিত স্নাস ও তামাকবিহীন নিকোটিন পাউচ ব্যবহারের মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে।
সুইডেনে মানুষের স্বাস্থ্য সচেতনতার কারণে নিকোটিন গ্রহণের ধরন স্বাস্থ্যঝুঁকি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেখানে নিকোটিনকে সরাসরি প্রধান সমস্যা হিসেবে দেখা হয় না, বরং ধূমপানের ধরণকে গুরুত্ব দেওয়া হয়। এরই ফল হিসেবে গত এক দশকে দেশটিতে ধূমপানের হার ৫৫ শতাংশ কমেছে। একই সময়ে পুরুষদের মধ্যে তামাকজনিত মৃত্যুহার ৩৮ শতাংশ কমেছে এবং ফুসফুসের ক্যান্সারের হার কমেছে ৪১ শতাংশ।
উল্লেখযোগ্য বিষয় হলো, সুইডেন ইউরোপের একমাত্র দেশ যেখানে নিকোটিন পাউচ বাণিজ্যিকভাবে অনুমোদিত। বর্ত মানে দেশটির প্রায় ১৮ শতাংশ মানুষ এটি ব্যবহার করছে, যা কম ক্ষতিকর বিকল্পের প্রতি জনমনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
সুইডেনের এই মডেলের বিশেষত্ব হলো—কেবল ধূমপানের হার কমানো নয়, বরং এটি একটি বাস্তবসম্মত ও বিজ্ঞান ভিত্তি ক পদ্ধতিতে করা হয়েছে। কঠোর নিষেধাজ্ঞার পরিবর্তে কম ক্ষতিকর বিকল্প, বিশেষ করে নিকোটিন পাউচ ব্যবহারের মাধ্য মে ধূমপান হ্রাসে সহায়তা করা হয়েছে। যদিও এসব বিক ল্প সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়, তবে ধূমপানের ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমায়।
ধূমপায়ী কমার ক্ষেত্রে বড় অবদান রাখছে ‘স্নাস’। এটি অনে কটা টি-ব্যাগের মতো একটি বস্তু, যার কাগজের ভেতরে তামাক ভরা থাকে এবং এটি মুখের ভেতরে রেখে ব্যবহার করা হয়। বিশেষজ্ঞদের মতে, সুইডেনের অভিজ্ঞতা প্রমাণ করে সচেতনতা, বিজ্ঞানভিত্তিক নীতি এবং বিকল্প ব্যবহারের মাধ্যমে বাস্তবসম্মত পরিবর্তন সম্ভব।
Economist/3December/ZI/Sweden