• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আগামী কাল ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে 

Online desk at The Economist Athens office
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

আগামী কাল ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।২৭নভেম্বর থেকে বাংলাদেশের এভারকেয়ারহাসপাতা লে র সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ভোর ৪টা থেকে ৬টার মধ্যে লন্ডনে নেওয়া হবে।বৃহস্পতিবার (৪ ডিসে ম্বর) বিএনপির দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে ভোরে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন।

এর আগে, দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের ব্রিফ করার সময় চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ারলাইনসের মাধ্যমে আজকে মধ্যরাতে বা আগামীকাল সকালে লন্ডনে নিয়ে যাবো।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসকসহ ১৫ জন সঙ্গে যাওয়ার কথা রয়েছে। এরমধ্যে চিকিৎসা সহা য়তায় যুক্তরাজ্য থেকে থাকা আসা বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. রিচার্ড বিলিও রয়েছেন।

ঢাকাস্থ কাতার দূতাবাস থেকে বলা হয়েছে, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য দেশটির আমিরের বিমান-কাতার এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।

Economist/4December/ZI/khaleda


আরো বিভন্ন ধরণের নিউজ