• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তারেক রহমানের সাথে ডাকসু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Kabir Ahmed Diplomatic Correspondent at the Economist
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

তারেক রহমানের সাথে ডাকসু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ !সাক্ষাতকালে তারেক রহমান বলেছেন,ডিফারেন্স অব ওপিনিয়ন গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের মধ্যে রাজ নৈতিক মতপার্থক্য থাকবে; তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌ মত্বের প্রশ্নে আমাদের ঐকমত্য অটুট থাকবে।বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপি চেয়ার পার্সনের গুল শান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমা নের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাক সু) ভিপি সাদিক কায়েমেরনেতৃত্বে ডাকসুর প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে তিনি এই গুরুত্বপূর্ণ বার্তা দেন।

গণমাধ্যম আরটিভির এক প্রতিবেদনে বলাহয়েছে,সাক্ষাৎকালে ডাকসু প্রতিনিধিরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান। পাশাপাশি, শিক্ষার্থীদের পক্ষ থেকে ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।

এই সময় দেশের স্বার্থে তরুণ সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আমরা তোমাদের বয়সে থাকতে দেশে অনেক বেশি সন্ত্রাস ও রাহা জানি ছিল। দেশ অনেক বেশি অস্থিতিশীল ছিল। নিশ্চয়ই আমি চাইব না, আমার সন্তানরাও এমন একটি বাংলাদেশ ফেইস করুক।

ডাকসু প্রতিনিধিদল প্রত্যাশা ব্যক্ত করে বলেন, শহীদরাস্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রাম ও ত্যাগের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশপন্থী রাজ নীতি ধারণ করে দেশের স্বার্থে সব প্রকার আধিপত্যবাদ, দুর্নীতি, ইসলামোফোবিয়া, সন্ত্রাস ও দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে।

এ সময় তারা ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে বেগম খালেদা জিয়ার অসমাপ্ত সংগ্রাম জারি রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে সবাইকে
ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে ডাকসুর প্রতিনিধি দলে ভিপি সাদিক কায়েম ছাড়াও আরো উপস্থিত ছিলেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান উপস্থিত ছিলেন।

Economist/1January/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ