গ্রিসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত।গ্ৰিস থেকে কামরুজ্জামান ভূঁইয়া ডালিম জানান গ্রিসের এথেন্সে বিএনপি দলীয় কার্যাল যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন করা হয়।আহ্বায়ক ফারুক মিয়ার সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি কামাল ও ভারপ্রাপ্ত সদস্য সচিব টিপু সুলতান আনোয়ারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।অনুষ্ঠানে গ্রিসে বসবাসরত বিএনপি নেতাকর্মী ,বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন লোকমান মাতব্বর।

পরে জন্মবার্ষিকীর কেক কাটা হয় এবং আহ্বায়ক ফারুক মিয়া বলেন শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, স্বাধীনতা যুদ্ধের ভূমিকা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা আজকের জন্মদিনের অনুষ্ঠানে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান বর্তমান সভাপতি বাংলাদেশ কমিউনিটি ইন গ্ৰিস, এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জাকির হোসেন, সাবেক উপদেষ্টাদয় তাজুল ইসলাম ,ইদ্রিস আলী আজিজ, হাফেজ আহমেদ, এস আলম সাইদুল, হাজী মোক্তার হোসেন, যুগ্নআহ্বায়ক মিজানুর রহমান মুন্সী সাবেক সহ-সভাপতি হাজী জসীমউদ্দীন ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের দুজন নেতৃবৃন্দ।অনুষ্ঠানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খালেদা জিয়া ও তাদের পুত্র আরাফাত রহমান খোকের জন্য বিশেষ মোনাজাত করেন সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি কামাল,অনুষ্ঠান শেষে তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলে।
Economist/26January/ZI/politics