• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বরিশালে তারেক রহমানকে পার্থ – আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন

Kabir Ahmed diplomatic Correspondent at The Economist desk
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

বরিশালে তারেক রহমানকে পার্থ – আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দে বেন।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে ভোলা-বরি শাল সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলা দেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।বুধবার (৪ ফেব্রু য়ারি) দুপুরে বরিশাল বেলস পার্কে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এই দাবি জানান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সভায় বক্তব্য দিতে গিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, আমাদের হৃদয়ের প্রধানমন্ত্রী, আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোলাবাসীর পক্ষ থেকে আপনার কাছে একটি দাবি জানাতে চাই, আপনি আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন, ইনশাল্লাহ। ভোলাকে শিল্পায়নের আওতায় আনতে হবে।

তিনি আরো বলেন, ভোলার গ্যাস কীভাবে নেওয়া হবে—এই আলোচনা সবাই করে, কিন্তু ভোলাকে কী দেওয়া হবে, সেটা কেউ বলে না। আমরা গণতন্ত্র ও জাতীয়তাবাদী শক্তির পক্ষে ছিলাম, আছি এবং থাকবো। আপনার কাছে অনুরোধ—ভোলায় একটি মেডিকেল কলেজ করে দিন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ করে দিন। ইনশাল্লাহ, সারা জীবন জাতীয়তাবাদের পক্ষে থেকে গণতন্ত্রের পতাকা উঁচু করে রাখবো।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান ভোলা-বরিশাল সেতুসহ দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন উন্নয়ন পরিক ল্পনার আশ্বাস দেন। একইসঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জোট প্রার্থীদের পক্ষে জনসমর্থন ও ভোট প্রার্থনা করেন।

এ সময় তিনি পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ভোলা-১ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ বিএনপি মনোনীত আরও ১৯ জন সংসদ সদস্য প্রার্থীর পক্ষে ভোট চান।

Economist/4February/ZI/Politics


আরো বিভন্ন ধরণের নিউজ