• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আমেরিকান কলেজ অফ গ্রিস ছাত্র সমিতির নির্বাচনে সায়েম মৃধা বিপুল ভোটে নির্বাচিত

Khandakar Mevej Poroma , Athens
আপডেট : শনিবার, ২১ মার্চ, ২০২৬

আমেরিকান কলেজ অফ গ্রিস ছাত্র সমিতির নির্বাচনে সায়েম মৃধা বিপুল ভোটে নির্বাচিত।আমেরিকান কলেজ অফ গ্রিস ছাত্র সমিতির নির্বাচনে সায়েম মৃধা বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।এই নির্বাচন টি অনেক প্রতিযোগিতা পূর্ণ হওয়ায় এই ফলাফল টি যথেষ্ট মর্যাদা পূর্ণ একটি নির্বাচন।গ্রিস আদি সভ্যতার একটি দেশ।এখানে দীর্ঘ ৫০ বছরের অধিক সময় ধরে বাংলাদেশীদের বসতি হলেও মূলধারার সাথে এখনো তেমন বাংলাদেশীদের অংশ গ্রহণ নেই ।

তবে সাম্প্রতিক সময়ে কিছু সংখ্যক বাংলাদেশীদের দ্বিতীয় প্রজন্ম মূলধারায় সুযোগ পাচ্ছে ।এরই ধারাবাহিকতায় গ্রিসে বসবাস রত বিশিষ্ট ব্যবসায়ী ও অন্যতম শিক্ষানুরাগী দাধন মৃদার বড় সন্তান সায়েম মৃধা আমেরিকান কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এই প্রাপ্তিতে গ্রিসের মূল ধারার সংবাদমাধ্যম সহ প্রবাসীদের মধ্যে বেশ আনন্দ প্রকাশ করতে দেখা গেছে বলে জানিয়েছেন কমিউনিটির নেতৃবৃন্দ।

এছাড়াও বাংলাদেশীদের মধ্যে প্রথম, মুসলমানদের মধ্যে প্রথম এবং গ্রিসের মাটিতে বাংলাদেশীদের মুখ উজ্জ্বল করে কৃতিত্ব অর্জন করেছেন গ্রিসের বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী মোঃ দাদন মৃধার একমাত্র পুত্র সায়েম মৃধা।

সায়েম মৃধা বর্তমানে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে থাকার পরও তার অনুপস্থিতে আমেরিকান কলেজ অফ গ্রিসের ছয় হাজার ছাত্র-ছাত্রীদের মধ্যে দুইশত ভোটের ব্যবধানে প্যানেল সহ প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে গ্রিসের বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ও মাদারীপুর জেলার শিবচর উপজেলার চরসামাইল গ্রামের মোঃ দাদন মৃধা বলেন, আমি বাবা হিসেবে আজ গর্বিত। সবার কাছে আমার একমাত্র সন্তানের জন্য দোয়া কামনা করছি এবং আশা করছি গ্রিসের মাটিতে আমাদের দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশী ছেলে মেয়েরা আমাদের মুখ আরো উজ্জ্বল করবে। সেই সাথে বাংলাদেশীদের জন্য সুনাম বয়ে আনবে।

উল্লেখ্য এই দাধন মৃধা দীর্ঘদিন ধরে গ্রিসে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাংলাদেশী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান গ্রিক বাংলা এডুকেশন সেন্টারে বাংলাদেশীদের সন্তানরা বাংলাদেশের জাতীয় শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষা অর্জন করে আসছেন।

Economist/21March/ZI/GR

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ