• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বনানী কবর স্থানে চিরনিদ্রায় শায়িত হলেন নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান

Online desk at The Economist Athens office
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান খান গত কাল সোম বার রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর পপুলার হাসপা তালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের বরেণ্য নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, নাট্যকার ও মঞ্চ নির্দেশক আতাউর রহমান। মঙ্গলবার (১২ মে) এই গুণী জনকে শেষ শ্রদ্ধা জানাবে সাংস্কৃতিক অঙ্গন।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, অভিনয়শিল্পী সংঘের আজীবন সদস্য ও মঞ্চসারথি আতাউর রহমানের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ রাখা হবে।

তিনি আরও জানান, এদিন মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে আতাউর রহমানের নিজ বাসভবনের সামনে খোলা মাঠে বাদ জোহর তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া আতাউর রহমান স্বাধীনতাত্তোর বাংলাদেশের মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন। তিনি একাধারে নাট্যকার, অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক হিসেবে দীর্ঘ কয়েক দশক দেশের সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হন।

Economist/12May/ZI/dac


আরো বিভন্ন ধরণের নিউজ