গ্রিস বিএনপির ৪৫ তম শাহাদাত বার্ষিকীতেদলীয় কার্যালয়ে প্রবেশে বাধা।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকীতে ঢাকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে দলীয়ভাবে এ কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গ্রিস বিএনপি’র আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আজ রবিবার ৩১ মে এথেন্সের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে এথেন্সের বিভিন্ন স্থানে লিফলেট ও বিতরণ করা হয়েছে।আজ নির্ধারিত সময়ে এথেন্সের দলীয় কার্যালয়ে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য আহ্বায়ক কমিটি প্রায় চার বছরের মতো মেয়াদকাল চলে আসছে। সেই কারণে ২৬ মে এথেন্সের স্থানীয় রেস্তোরায় প্রায় দুই তৃতীয়াংশ সদস্যের স্বাক্ষরের মাধ্যমে গ্রিস বিএনপি’র আহ্বায়ক কমিটির বিরুদ্ধে অনাস্থা প্রদান করে লিখিত ভাবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের নিকট পাঠানো হয়েছে বলেদলীয় ভাবে তা জানানো হয়েছে।
এ বিষয়ে আরো নিশ্চিত হওয়ার জন্য মিস্টার খোকনকে দ্যা ইকোনোমিস্টের পক্ষ থেকে ক্ষুধে বার্তা ও ফোন করা হলেও কোন প্রকার ফিরতি উত্তর করেননি তিনি।
অনাস্থা প্রদান কারী দলের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সাবেক সভাপতি জিএম মোখলেছুর রহমান, সাবেক উপদেষ্টা হাফিজ আহমেদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক বাকের হোসেন রাসেল সহ বিপুলসংখ্যক নেতাকর্মী মিলে একই সময়ে একই স্থানে একই প্রোগ্রাম আহ্বান করেন।
ফলে আহবায়ক ফারুক মিয়া ও আশরাফ উদ্দিন টিপু ঠাকুরের নেতৃত্বে আহবান করা ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন পালন করতে দলীয় কার্যালয়ে প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।
উভয় পক্ষের সিনিয়রদের মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং দলীয় কার্যালয়ের সামনে নিচের রাস্তায় কারো কোন দলীয় প্রটোকল ব্যবহার না করে দোয়া করে উভয় পক্ষের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন।
এ প্রতিবেদকের সাথে আলাপকালে সাবেক সভাপতি জিএম মোখলেছুর রহমান বলেনআজকের এই ব্যার্থতায় নেতৃত্বে থাকা ফারুক -টিপু -আজিজের রাজনৈতিক পরাজয় হয়েছে বলে মিস্টার রহমান দাবী করেছেন।

বিএনপি’র সাবেক প্রধান উপদেষ্টার সাথে মুঠোফোনে দ্যা ইকোনমিস্টের সাথে আলাপকালে তিনি উল্লেখ করেন বিএনপির আহবায়ক কমিটির কোন গ্রুপিং নেই আহ্বায়ক কমিটির পক্ষ থেকে কারো কোন দলীয় প্রটোকল ছাড়া দোয়া করার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করা হয়েছে বলে মিস্টার ইসলাম উল্লেখ করেন।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে গ্রিস বিএনপির এক সিনিয়র নেতা বলেন আহবায়ক কমিটির ৮৪ জনের অনাস্থা প্রদান করলে সেই কমিটির কোন অস্তিত্ব থাকার কথা না।
সেক্ষেত্রে ফারুক মিয়া ও আশরাফ উদ্দিন টিপু ঠাকুরের সীমাহীন বাণিজ্য বন্ধ হওয়ার ভয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোকনের নিকট ফোন করে কান্নাকাটি শুরু করে দিয়েছে।
প্রতিবেদক এমন বক্তব্যের কোন প্রমাণ রয়েছে কিনা জিজ্ঞেস করলে উল্লেখিত বক্তব্যের পক্ষে কোন প্রমাণ নেই বলে তিনি বলেন।
এথেন্সে দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন নবাগত বিএনপির সমর্থক বলেন প্রিয় দলটিকে কিছু লোক গ্রিসে নষ্ট করে ফেলেছে কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতার কারণে। বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বহির্বিশ্বের কমিটি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান ছিল অপেক্ষমান তরুণদের কন্ঠে।
Economist/31May/ ZI/grbnp