• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বোয়ালমারীতে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

আমীর চারু বাবলু ( ফরিদপুর) বোয়ালমারী
আপডেট : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

বোয়ালমারীতে স্বামীর উপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
ফরিদপুরের বোয়ালমারীতে স্বামীর উপর অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গৃহবধূটির নাম পিঞ্জিরা বেগম। সে উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর গ্রামের আব্দুল্লাহ মোল্যার স্ত্রী।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে আত্মহত্যা করে ওই গৃহবধূ।
জানা যায়, স্বামী আব্দুল্লাহ মোল্যা রাতে চা খাওয়ার কথা বলে বাইরে যেতে চাইলে বাধ সাধে স্ত্রী পিঞ্জিরা বেগম। কিন্তু স্ত্রীর বাঁধাকে উপেক্ষা করে বাড়ির বাইরে চলে গেলে স্বামীর উপর অভিমান করে পিঞ্জিরা বেগম বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্ত করতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক পলাশ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-
দুই সন্তানের জননী পিঞ্জিরা বেগমের মৃতদেহ রাতেই উদ্ধার করি। মৃতের চাচাতো ভাই ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের শফিকুল ইসলাম বাদি হয়ে শুক্রবার দুপুরে বোয়ালমারী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান- ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

বিডিনিউজ ইউরোপ /২৫ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ