• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সিডনির ওয়াইলি পার্ক ট্রাজেডিতে নিহতের পরিচয় শনাক্ত

Online desk at Sydney office
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

সিডনির ওয়াইলি পার্ক ট্রাজেডিতে নিহতের পরিচয় শনাক্ত।মাত্র কয়েক মিনিটের অগ্নিকাণ্ডে ছাই হয়ে যায় প্রায় তিন দশকের প্রবাসজীবনের সব স্বপ্ন। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এর ওয়াইলি পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো তিনজনের পরিচয় প্রকাশ্যে আসার পর শোক আরো গভীর হয়েছে স্থানীয় কমিউনিটিতে।

নিহতরা হলেন– চিনা বংশদ্ভূত ৫২ বছর বয়সী ইউ ইউন থমাস ঝং,তার ৪৩ বছর বয়সী স্ত্রী কাইচান ঝাও এবং তাদের ১৬ বছর বয়সী ছেলে স্যামুয়েল ঝং। পরিবারটি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছিল এবং সিডনির ওয়াইলি পার্কের কর্নেলিয়া স্ট্রিটের পুড়ে যাওয়া বাড়ির পেছনের গ্র্যানি ফ্ল্যবসবাস করতেন ।

তদন্তকারীরা এখনো আগুনের প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনার মূল রহস্য অনুসন্ধানে তদন্ত আরো জোরদার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশসহ সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। পুলিশ, অগ্নিকাণ্ড তদন্তকারী বিশেষজ্ঞ এবং অগ্নিসংযোগ তদন্তকারী দল যৌথভাবে আগুনের উৎস নির্ণয়ে কাজ করছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটির সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার রাতে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকলকর্মীদের পেছনের গ্র্যানি ফ্ল্যাটে পৌঁছাতে বেগ পেতে হয়।

প্রতিবেশীদের কয়েকজন উদ্ধারচেষ্টা চালালেও আগুনের লেলিহান শিখা তাদের ফিরে যেতে বাধ্য করে। নিজের চোখের সামনে ছেলে, পুত্রবধূ ও নাতিকে আগুনে আটকা পড়তে দেখে মানসিকভাবে ভেঙে পড়েন নিহত ইউ ইউন থমাস ঝংয়ের বৃদ্ধ মা। অসহায় অবস্থায় তিনি জ্বলন্ত গ্র্যানি ফ্ল্যাটে ঢুকে তাদের উদ্ধারের চেষ্টা করেন। তবে উপস্থিত প্রতিবেশীরা তাকে ধরে নিরাপদ স্থানে সরিয়ে নেন। ফলে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

সামনের বাড়িতে থাকা এক প্রবীণ নারীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ঘটনার পর থেকে বাংলাদেশি অধ্যাষিত ওয়াইলি পার্ক ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।একটি পরিবারের তিন সদস্যকে একসঙ্গে হারানোর ঘটনা স্থানীয়দের গভীরভাবে নাড়া দিয়েছে। এদিকে নিউ সাউথ ওয়েলস রাজ্যের দমকল বিভাগের কমিশনার জেরেমি ফিউট্রেল ঘটনাটিকে ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন।

তার ভাষ্য অনুযায়ী, গ্র্যানি ফ্ল্যাটে পৌঁছানোর পথ সংকীর্ণ ছিল এবং খুব দ্রুত আগুন পুরো ফ্ল্যাট টি গ্রাস করেছিল। জানালা ও অন্যান্য খোলা অংশ দিয়ে আগুন বের হচ্ছিল।

তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিয়ে অনুমান নিভর বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষে তদন্ত শেষ হলে অগ্নকান্ডের মূল রহস্য জানা যাবে।

Economist/1August/ZI/Sydney


আরো বিভন্ন ধরণের নিউজ