• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শুল্কযুদ্ধে কানাডায় ৯০ হাজার চাকরি ঝুঁকিতে

লায়লা নুসরাত, কানাডা
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

শুল্কযুদ্ধে কানাডায় ৯০ হাজার চাকরি ঝুঁকিতে। কানাডা ও যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্যযুদ্ধের প্রভাব সরাসরি শ্রম বা জারে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন ৫০ শ তাংশ শুল্কের কারণে কানাডাজুড়ে প্রায় ৯০ হাজার চাকরি হারানোর ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা।

ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ট্রেভর টম্বে ‘গ্লোবাল নিউজ’-কে বলেন, নতুন ৫০ শতাংশ শুল্ক কতদিন বহাল থাকে তার ওপর চাকরি হারানোর পরিমাণ নির্ভর করবে। সম্ভাব্য ক্ষতি র প্রায় দুই-তৃতীয়াংশ সরাসরি শুল্কের আওতায় পড়া পণ্য রপ্তানি কারী প্রতিষ্ঠানগুলোতে এবং বাকি এক-তৃতীয়াংশ তাদের সরব রাহকারী ও সংশ্লিষ্ট খাতগুলোতে হতে পারে।

এদিকে ইউনাইটেড স্টিল ওয়ার্কার্স United Steelworkers (USW) কানাডা ও যুক্তরাষ্ট্র—উভয় সরকারের প্রতি দ্রুত বাণিজ্য আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছে। সংগঠন টির নেতারা বলেছেন, চলমান বাণিজ্য সংঘাত কর্মসংস্থান, শিল্পপ্রতিষ্ঠান ও বিভিন্ন কমিউনিটির ওপর অনিশ্চয়তা তৈরি করছে।

গত ২২ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র কানাডার ২৭.৬ বিলিয়ন ডলারের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে। এর জবাবে কানাডাও ৮ সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট মার্কিন পণ্যের ওপর ১৫, ২৫ ও ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কার্যকর করেছে।

শ্রমিক সংগঠনগুলোর মতে, দুই দেশের অর্থনীতি গভীরভাবে পরস্পরনির্ভর হওয়ায় দীর্ঘস্থায়ী বাণিজ্য সংঘাতের প্রভাব শ্রমিক ও পরিবারগুলোর ওপর আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে দ্রুত আলোচনার মাধ্যমে বাণিজ্যিক অনিশ্চয়তা কমানোর ওপর জোর দিয়েছে ইউ এস ডব্লিউ (USW)।

Economist/18September/ZI/Canada


আরো বিভন্ন ধরণের নিউজ