• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জর্ডানের বন্দরনগরী আকাবায় বৈধকরন নিয়মিত করনের সুযোগ দিয়েছে জর্ডান সরকার

জর্ডান থেকে কাজল আক্তার
আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

জর্ডানের বন্দরনগরী আকাবায় বৈধকরন নিয়মিত করনের সুযোগ দিয়েছে জর্ডান সরকার। জর্ডানের বন্দরনগরী আকাবা ছাড়া অবৈধ প্রবাসীদের জন্য বৈধকরণের সুযোগ ছিল গত ১৪ জুন ২০২৬ থেকে শুরু করে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। নতুন করে আবার বন্দরনগরী আকাবার জন্যও এই সুযোগ প্রযোজ্য করেছে জর্ডান সরকার।

*আকাবায় বৈধকরণ ও নিয়মিতকরণ সম্পর্কে। ASEZA থেকে আরও যা কিছু জানা গেছে:
• ০১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে • গৃহকর্মীসহ আকাবায় অবস্থানরত সকল অবৈধ বিদেশী কর্মীদের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে • ভিজিট ভিসায় আগতরাও এ সুবিধা পাবেন • তবে কারও পরিবারবর্গ এ সুবিধা পাবেন না • কর্মস্থল / কফিল পরিবর্তন করা যাবে • এ জন্য পুরোনো নিয়োগকর্তার অনুমতি/ছাড়পত্র দরকার হবে না • যারা ASEZA জোনে থেকেই কাজ করতে চান – তা বর্তমান নিয়োগকর্তার সাথে হোক বা নতুন নিয়োগকর্তার সাথে – তাদের ওয়ার্ক পারমিট নবায়ন করতে দেরী হওয়ার জন্য কোন জরিমানা হয়ে থাকলে তার পুরোটাই মাফ করা হবে। এ জন্য নতুন ওয়ার্ক পারমিট এর আবেদন করতে হবে • যারা জর্ডান একেবারেই ছেড়ে চলে যেতে চান তাদের যে কোন ধরণের জরিমানা মাফ করা হবে • এ জন্য ASEZA থেকে আবেদন প্রসেস করতে হবে • আগেও যারা এ ধরণের সুবিধা নিয়েছেন, তারা আবারও এ সুবিধার জন্য

আবেদন করতে পারবেন • অবৈধ বিদেশী কর্মীদের সুবিধার্থে ASEZA তাদের নিয়মিত অফিস সময় বাড়িয়ে সকাল ৮:৩০ থেকে বিকেল ০৬:০০ (রবিবার-বৃহস্পতিবার) এবং সকাল ১০:০০ – বিকেল ০২:০০ (শনিবার) করেছে • আরও কোন তথ্যের প্রয়োজন হলে সরাসরি ASEZA তে যোগাযোগ করুন।

Economist/18September/ZI/Jordan


আরো বিভন্ন ধরণের নিউজ