• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ওমরাহ পালনে ৫০ লাখ মুসল্লিরা কেহ করোনা আক্রান্ত হননি:সৌদি আরব

আমান উল্লাহ ( সৌদি) জেদ্দা থেকে
আপডেট : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

সৌদি তে ৫০ লাখ মুসল্লিরা কেহ করোনা আক্রান্ত হননি

সউদী হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বেনতেনের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম গালফ বিজনেস জানিয়েছে, ওমরাহ হজ পুনরায় শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫০ লাখ হাজি এবং মুসল্লি গ্র্যান্ড মসজিদে ইবাদত করেছেন। এসময় কোনও ইবাদতকারী করোনায় আক্রান্ত হননি আলহামদুলিল্লাহ । এ বিষয়টি নিশ্চিত করেছে সউদী প্রেস এজেন্সি (এসপিএ)। গত বুধবার মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সালের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন বেনতেন।

বৈঠকে প্রিন্স খালেদকে হজযাত্রীদের সেবা দেওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত কর্মসূচিসহ হজ মন্ত্রণালয়ের কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কেও জানান বেনতেন। করোনাভাইরাসের বিস্তার রোধে গত মার্চ মাসে ওমরাহ হজ স্থগিত করে সউদী আরব।
পরে সেপ্টেম্বরে দেশটি জানায়, তারা ধাপে ধাপে ওমরাহ হজ চালু করা হবে। এরই ধারাবাহিকতায় গত ৪ অক্টোবর থেকে আবারও ওমরাহ হজ চালু করে সউদী আরব। এদিকে যুক্তরাজ্যে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়ার পর সোমবার আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করে রিয়াদ। এই স্থগিতাদেশ আরও এক সপ্তাহ বাড়তে পারে বলেও জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সূত্র : গালফ বিজনেস / ইনকিলাব
বিডিনিউজ ইউরোপ /২৬ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ