• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পোপ লিওর ফ্রান্স সফরে ধর্মীয় আবহ, প্যারিস-লুর্দে মানুষের ঢল

Yeaser Arafat Khokon, Paris
আপডেট : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

পোপ লিওর ফ্রান্স সফরে ধর্মীয় আবহ, প্যারিস-লুর্দে মানুষের ঢল।প্যারিসের রাজপথ থেকে লুর্দের প্রার্থনাস্থল, সর্বত্র এখন পোপ লিও চতুর্দশকে ঘিরে মানুষের উচ্ছ্বাস। ঐতিহাসিক ফ্রান্স সফরে এসে একের পর এক ধর্মীয়, সামাজিক ও আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন ক্যাথলিক বিশ্বের এই ধর্ম গুরু। তাঁকে স্বাগত জানাতে প্যারিস ও লুর্দে জড়ো হয়েছেন বিপুলসংখ্যক মানুষ।২৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনের সফরে প্যারিস, সেইন্ট-ডেনিস, লুর্দ ও মেতজে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে পোপ লিওর। ধর্মীয় আয়োজনের পাশাপাশি ফরাসি রাজনৈতিক নেতৃত্ব, তরুণ সমাজ, অভিবাসী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হচ্ছে।

প্যারিসে রাষ্ট্রীয় ও ধর্মীয় কর্মসূচি;

প্যারিসে পৌঁছানোর পর ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এলিজে প্রাসাদে সাক্ষাৎ করেন পোপ লিও। পরে ফরাসি কর্তৃপক্ষ, নাগরিক সমাজ ও কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
ইউনেস্কোর সদর দপ্তরে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তির বিকাশ এবং মানবিক মূল্যবোধের সম্পর্ক নিয়ে বক্তব্য দেন পোপ। পরে নটর-দাম ক্যাথেড্রালে বিশপ, পুরোহিত, ডিকন, ধর্মীয় ব্যক্তিত্ব ও সেমিনারিয়ানদের সঙ্গে ভেসপার্স প্রার্থনায় অংশ নেন। দিনের শেষ দিকে সেইন্ট-ডেনিসের জাতীয় স্টেডিয়ামে তরুণদের নিয়ে অনুষ্ঠিত প্রার্থনা সমাবেশেও অংশ নেন তিনি। সেখানে বিপুলসংখ্যক তরুণের উপস্থিতিতে তৈরি হয় বিশেষ ধর্মীয় আবহ।

পোপকে দেখতে প্যারিসে মানুষের ঢল;

শনিবার পোপ লিওর কর্মসূচিকে ঘিরে প্যারিসের বিভিন্ন এলাকায় সকাল থেকেই মানুষের উপস্থিতি বাড়তে থাকে। শঁ-এলিজে ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পোপকে কাছ থেকে দেখা এবং ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ফ্রান্সের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ প্যারিসে আসেন।
সকালে মেজোঁ বাখিতা নামের সামাজিক সহায়তা ও অভিবাসী একীকরণ কেন্দ্রে যান পোপ লিও। পরে ক্যাথলিক ইনস্টিটিউট অব প্যারিসে স্থানীয় ধর্মীয় সম্প্রদায়, ক্যাটেকুমেন ও নতুন বাপ্তাইজিতদের সঙ্গে সাক্ষাৎ করেন।শনিবারের অন্যতম প্রধান আয়োজন প্লাস দ্য লা কনকর্ডে পবিত্র গণপ্রার্থনা। বিকেলে অনুষ্ঠিত এই আয়োজনে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পোপের আগমনকে ঘিরে পুরো এলাকায় তৈরি হয় উৎসবের আবহ।প্যারিস থেকে লুর্দের পথে শনিবার বিকেলে প্যারিসের কর্মসূচি শেষ করে লুর্দের উদ্দেশে রওনা হওয়ার কথা পোপ লিওর। সেখানে পৌঁছে ম্যাসাবিয়েলের গ্রোটোতে প্রার্থনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।লুর্দ ক্যাথলিক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত। পোপের সফরকে কেন্দ্র করে সেখানেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

রবিবার লুর্দে মূল ধর্মীয় আয়োজন রবিবার লুর্দে পোপ লিওর কর্মসূচি আরও বিস্তৃত হবে। সকালে ফরাসি বিশপ সম্মেলনের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।এরপর সকাল ১১টায় লুর্দের প্রেইরিতে অনুষ্ঠিত হবে পবিত্র গণপ্রার্থনা। এতে বিপুলসংখ্যক মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে। পরে অসুস্থ ব্যক্তি ও তাঁদের সেবায় নিয়োজিত কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন পোপ। কারমেলাইট মঠে ধর্মীয় নারীদের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। রাতে রোজারি প্রার্থনা ও মশাল মিছিলের মধ্য দিয়ে লুর্দের কর্মসূচি শেষ হবে।

শেষ দিনে মেতজে পোপ চার দিনের সফরের শেষ পর্যায়ে সোমবার মেতজে যাবেন পোপ লিও। সেখানে ধর্মীয় ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এই সফরের আলোচনায় ধর্মীয় বিষয়গুলোর পাশাপাশি শান্তি, ইউরোপের ঐক্য, মানবিক মর্যাদা, সামাজিক সংহতি এবং প্রযুক্তির যুগে মানবিক মূল্যবোধের বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে।

পোপ লিওর সফরকে কেন্দ্র করে প্যারিস ও লুর্দে ব্যাপক জনসমাগমের পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। রাষ্ট্রীয় বৈঠক, ধর্মীয় অনুষ্ঠান এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মধ্য দিয়ে তাঁর এই সফর ফ্রান্সে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক ঘটনা হিসেবে সামনে এসেছে।

Economist/27September/ZI/Paris

 


আরো বিভন্ন ধরণের নিউজ