• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বোয়ালমারীতে পিতার উপর অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা

আমীর চারু বাবলু ( ফরিদপুর) বোয়ালমারী
আপডেট : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

বোয়ালমারীতে পিতার উপর অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে পিতার উপর অভিমান করে ৫ম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী ওই শিক্ষার্থীর নাম মো. মুজাহিদ সিকদার (১৩)। সে বোয়ালমারী পৌরসভার চতুল (মধ্যপাড়া) গ্রামের মো. আমীর সিকদারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, চতুল মাস্টারবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির পড়ুয়া মুজাহিদকে তার বাবা শাসন করেলে অভিমানে শনিবার বেলা সাড়ে তিনটার দিকে বসত ঘরের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। বিষয়টি দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

বিডিনিউজ ইউরোপ /২৬ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ