• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

এথেন্সে সন্দেহজনক স্যুটকেস, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ দলের অভিযান

The Economist24 online News desk at Athens office
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

এথেন্সে সন্দেহজনক স্যুটকেস, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয় করণ দলের অভিযান।গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) গ্রিসের রাজধানী এথেন্সের কিপসেলি (Kypseli) এলাকার এভেল পিডন (Evelpidon) সড়কে একটি সন্দেহজনক স্যুটকেস পাওয়ার পর নিরাপত্তা অভিযান শুরু করে গ্রিক পুলিশ।

স্যুটকেসটি পরীক্ষা করে সেটিতে কোনো ধরনের বিস্ফোরক বা হুমকির উপাদান রয়েছে কি না, তা নিশ্চিত করতে গ্রিক পুলিশের বিশেষ বিস্ফোরক নিষ্ক্রিয়করণ ইউনিট (TEEM)-এর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ট্রাফিক পুলিশ এভেলপিডন সড়কের ওলেনু (Olenou) সড়কের সংযোগস্থল থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

বিশেষজ্ঞ দল স্যুটকেসটি পরীক্ষা শেষ না করা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখে এবং তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকে।সূত্র: এএমএনএ (AMNA)

Economist/6November/ZI/gr


আরো বিভন্ন ধরণের নিউজ