• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

এথেন্সে স্যুটকেসের ভেতর আফ্রিকান বংশোদ্ভূত তরুণীর মরদেহ উদ্ধার

The Economist24 online News desk at Athens office
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

এথেন্সে স্যুটকেসের ভেতর আফ্রিকান বংশোদ্ভূত তরুণীর মরদেহ উদ্ধার।গ্রিসের রাজধানী এথেন্সের আগিওস পান্তে লেইমোনাস এলাকায় একটি স্যুটকেসের ভেতর থেকে আফ্রিকান বংশোদ্ভূত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর বয়স আনুমানিক ১৭ থেকে ২৫ বছ রের মধ্যে। ফরেনসিক পরীক্ষায় ধারণা করা হয়েছে, প্রায় পাঁচ থেকে সাত দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যার দিকে আলকমেনুস স্ট্রিটের ফুটপাত থেকে স্থানীয় বাসিন্দারা স্যুটকেসের ভেতরে মরদেহটি দেখতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

ফরেনসিক পরীক্ষায় তরুণীর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তদন্তকারীরা এখনো নিশ্চিত হতে পারেননি, স্যুটকেসটি বেশ কয়েক দিন ধরে ওই স্থানে পড়ে ছিল, নাকি মৃত্যুর পর কেউ মরদেহটি সেখানে এনে রেখে গেছে।

ঘটনাটির তদন্তভার গ্রহণ করেছে গ্রিসের সংগঠিত অপরাধ দমন অধিদপ্তর।

যেভাবে মরদেহটি উদ্ধার করা হয়:

খবরে বলা হয়েছে, ৩০ বছর বয়সী এক বিদেশি নাগরিক প্রথম স্যুটকেসটি দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে আগিওস পান্তেলেইমোনাস থানায় খবর দেন। পরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

এলাকার এক বাসিন্দা জানান, সেখান থেকে আসা তীব্র ও অস্বাভাবিক দুর্গন্ধই প্রথমে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তিনি আরও জানান, পুলিশ আশপাশের রাস্তাগুলো ঘিরে ফেলে এবং স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থলের কাছে যেতে বাধা দেয়।

ওই বাসিন্দার বক্তব্য অনুযায়ী, তিনি স্যুটকেসের পরিবর্তে একটি ব্যাগের ভেতরে মরদেহটি দেখেছিলেন। তবে মরদেহ উদ্ধারের বিষয়ে প্রাথমিক সংবাদে সেটিকে স্যুটকেসের ভেতরে পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী ওই বাসিন্দা বলেন:

“আমি তখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এ সময় গ্লাভস পরা এক ব্যক্তি আমাকে সরে যেতে বলেন, কারণ সেখান দিয়ে যাওয়া সম্ভব ছিল না। আমি তাঁকে জানাই, আমার প্রয়োজনীয় জিনিসপত্র পাশের বাড়িতে রয়েছে। তখন তিনি আমাকে বিপরীত দিকের রাস্তা দিয়ে যেতে বলেন।”

তিনি আরও বলেন, “এরপর একজন পুলিশ কর্মকর্তা চিৎকার করে আমাকে ঘটনাস্থল থেকে চলে যেতে এবং সেখানে দাঁড়িয়ে না দেখতে নির্দেশ দেন।”সূত্র: এএমএনএ (AMNA)

Economist/9November/ZI/GR


আরো বিভন্ন ধরণের নিউজ