• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রানবন্ত আলোচনায় বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Arifuzzaman Chowdhury, Washington DC
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

প্রানবন্ত আলোচনায় বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে ৭ নভেম্বর, বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে নয়টায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত তারেক মোঃ আরিফুল ইসলাম।সকাল ১০ টায় দূতাবাস অডিটোরিয়ামে প্রানবন্ত একটি আলোচনা অনুষ্ঠানের আয়ো জন করা হয়। প্রবাসী বাংলাদেশ কম‍্যুনিটির নেতৃ বৃন্দের উপস্থিতিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান প্রথম সচিব মোঃ আবেদুর রহমান ও দ্বিতীয় সচিব মোঃ আরিফুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউন্সিলর ও এইচওসি প্রভাষ লামারং।

রাষ্ট্রদূত আরিফুল ইসলাম তার বক্তৃতায় বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দিকনির্দেশনামূলক নেতৃত্ব বাংলাদেশকে সঠিক পথ দেখিয়েছে। ৭ নভেম্বর জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশৃঙ্খল পরিবেশ থেকে শৃঙ্খলায় ফিরেছে। তাই ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।’

দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা তার বক্তৃতায় কিছু অসত্য ন‍্যারেটিভের বিপরীতে সঠিক তথ‍্য উল্লেখ করেন। তিনি বলেন, ‘ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর যেসব কর্মকাণ্ডের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না, অথচ সেসব দায় চাপানো হয় তার ওপর। ৩ নভেম্বর ক‍্যূ করেন খালেদ মোশাররফ, গৃহবন্দি করা হয় সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে। সে রাতেই কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। অথচ দায় চাপানোর চেষ্টা করা হয় জিয়াউর রহমানের ওপর।’

গোলাম মোর্তোজা বলেন, ‘ শেখ মুজিবের হত‍্যাকারীদের বিদেশে পাঠায় খালেদ মোশাররফ। ৪,৫,৬ নভেম্বর সেনা অফিসারদের যখন হত‍্যা করা হয়, তখন জিয়াউর রহমান বন্দি। হত‍্যার দায় খালেদ মোশাররফ ও কর্নেল তাহেরের। অথচ দায় চাপানো হয় জিয়াউর রহমানের ওপর। আর ইতিহাসের সবচেয়ে অসত্য হলো এই তথ‍্য যে, কর্নেল তাহের জিয়াকে মুক্ত করেছিলেন। সত‍্য তথ‍্য হলো জিয়াকে মুক্ত করেছিলেন সাধারণ সৈনিকরা। কর্নেল তাহের জিয়াউর রহমানকে ব‍্যবহার করতে চেয়েছিলেন, কিন্ত জিয়াউর রহমান ব‍্যবহৃত হন নি।’

৭ নভেম্বরের শহীদদের প্রতি দোয়া- মোনাজাতের মধ‍্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
Economist/9NOVEMBER/ZI/usa


আরো বিভন্ন ধরণের নিউজ