• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, তিন বছরে ১১ লাখ ৪০ হাজার পিআর দেওয়ার লক্ষ্যমাত্রা

লায়লা নুসরাত, কানাডা
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, তিন বছরে ১১ লাখ ৪০ হাজার পিআর দেওয়ার লক্ষ্যমাত্রা।২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর ৩ লাখ ৮০ হাজার স্থায়ী বাসিন্দা গ্রহণ করবে কানাড।কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা (ইমিগ্রেশন লেভেলস প্লান ২০২৭-২০২৯ ) প্রকাশ করেছে ফেডারেল সরকার। গত ৫ নভেম্বর প্রকাশিত এই পরিকল্পনায় আগামী তিন বছরে মোট ১১ লাখ ৪০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে ৩ লাখ ৮০ হাজার, ২০২৮ সালে ৩ লাখ ৮০ হাজার এবং ২০২৯ সালেও ৩ লাখ ৮০ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করা হবে। অর্থাৎ প্রতিবছর পিআর গ্রহণের লক্ষ্যমাত্রা একই রাখা হয়েছে।

ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আই আর সিসি )-এর পরিকল্পনায় অর্থনৈতিক অভিবাসনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। দক্ষ কর্মী, প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি (পিএনপি ) এবং অন্যান্য অর্থনৈতিক অভিবাসন কর্মসূচির মাধ্যমে অধিকাংশ নতুন স্থায়ী বাসিন্দা নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পরিবার পুনর্মিলন, শরণার্থী ও মানবিক বিবেচনায় অভিবাসনের সুযোগও অব্যাহত থাকবে।

পরিকল্পনায় ফরাসিভাষী অভিবাসীদের জন্যও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কুইবেকের বাইরে ফরাসিভাষী স্থায়ী বাসিন্দার হার ২০২৭ সালে ৯ দশমিক ৫ শতাংশ, ২০২৮ সালে ১০ দশমিক ৫ শতাংশ এবং ২০২৯ সালে ১২ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মীদের সংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি কানাডার অর্থনৈতিক চাহিদা অনুযায়ী অভিবাসন ব্যবস্থাকে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই পরিকল্পনায় কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে আগ্রহীদের জন্য দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষতার গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে।

তবে সরকারের ঘোষিত ১১ লাখ ৪০ হাজার পিআর গ্রহণের সংখ্যা একটি লক্ষ্যমাত্রা; এটি কোনো আবেদনকারীর স্থায়ী বসবাসের অনুমোদনের নিশ্চয়তা নয়। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট কর্মসূচির যোগ্যতা যাচাই, সঠিক কাগজপত্র প্রস্তুত এবং প্রয়োজনে কানাডার অনুমোদিত ইমিগ্রেশন পরামর্শকের (আর সিআইসি) সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Economist/9November/ZI/Canada


আরো বিভন্ন ধরণের নিউজ