দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা।সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত চট্টগ্রাম প্রবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যে গঠিত হয়েছে ‘চট্টগ্রাম ক্লাব ইউএই’। চট্টগ্রামের দুই সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান ও এনামুল হক এনামের উপস্থিতিতে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
কমিটিতে আলহাজ্ব ইয়াকুব সৈনিককে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিককে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ষোষনা করা হয়। নবগঠিত সংগঠনের সভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে এম এনাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা প্রকৌশলী মো. সালাউদ্দিন, মীর কামাল, সেলিম রেজা, শাহাদাত হোসেন, সিআইপি হেলাল, জুলফিকার ওসমান সিআইপি, জাহাঙ্গীর আলম সিআইপি সহ আরো অনেকে
অনুষ্ঠানে চট্টগ্রামের দুই সংসদ সদস্য ছাড়াও আমিরাতের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও সাংবাদিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Economist/10November/ZI/uae