• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক

The Economist24 online desk at Athens office
আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

এথেন্স, গ্রিস:এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী গিনির নাগরিক। গ্রিসের রাজধানী এথেন্সে একটি স্যুটকেসের ভেতর থেকে ২৪ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘট নায় জড়িত সন্দেহে ১৯ বছর বয়সী গিনির এক নাগরিককে ফ্রান্সে গ্রেপ্তার করা হয়েছে।গ্রিক ও ফরাসি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ প্রচেষ্টায় ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরের কাছাকাছি একটি এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।

গ্রিক পুলিশের তথ্য অনুযায়ী, ২০০৭ সালে জন্মগ্রহণকারী ওই তরুণ হত্যাকাণ্ডের পরপরই গ্রিস ছেড়ে পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। তদন্তকারীদের নজর এড়াতে তিনি নিজের মোবাইল ফোনগুলোতেও পরিবর্তন এনেছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গ্রিক পুলিশের হত্যাকাণ্ড তদন্ত বিভাগ এবং ফরাসি কর্তৃপক্ষের সমন্বিত অভিযানের মাধ্যমে তাঁকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়।বর্তমানে গ্রিক কর্তৃপক্ষ অভিযুক্ত তরুণকে ফ্রান্স থেকে গ্রিসে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করেছে। গ্রিসে ফিরিয়ে আনার পর তাঁকে হত্যার অভিযোগে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।

আঙুলের ছাপের সূত্র ধরে সন্দেহভাজনকে শনাক্ত

তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা ফরেনসিক আলামতের ভিত্তিতেই সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়েছে।পুলিশের তথ্য অনুযায়ী, স্যুটকেসের ভেতরে থাকা একটি কালো প্লাস্টিকের ব্যাগের ওপর থেকে গুরুত্বপূর্ণ একটি আঙুলের ছাপ উদ্ধার করেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

তরুণীর মরদেহ রাখতে ব্যবহৃত একাধিক প্লাস্টিকের ব্যাগের মধ্যে ওই ব্যাগটিও ছিল।

হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় ফরেনসিক তদন্ত অত্যন্ত জটিল হয়ে পড়ে। মরদেহে পচন ধরার কারণে স্যুটকেস, প্লাস্টিকের ব্যাগ এবং অন্যান্য আলামতে প্রচুর পরিমাণে শারীরিক তরল পদার্থ লেগে ছিল। ফলে নির্ভরযোগ্য ফরেনসিক প্রমাণ সংগ্রহ করা তদন্তকারীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

তবে এসব প্রতিকূলতার মধ্যেও ফরেনসিক বিশেষজ্ঞরা একটি ব্যবহারযোগ্য আঙুলের ছাপ উদ্ধার করতে সক্ষম হন। শেষ পর্যন্ত এই আঙুলের ছাপই সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করে।

ফ্রান্সে সন্দেহভাজন তরুণের গ্রেপ্তারকে হত্যাকাণ্ডের তদন্তে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।এদিকে অভিযুক্তকে গ্রিসে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে গ্রিক কর্তৃপক্ষ।

Economist/20November/ZI/gr


আরো বিভন্ন ধরণের নিউজ