বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটি ইন গ্রিসের কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা।বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের অধিবাসী যারা গণতন্ত্রের তীর্থভূমি গ্রিসে বসবাস করেন এমন প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটিন গ্রিসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সোহরাব হোসাইন ইসমাইলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ এস এম শাহ আলমের পরিচালিত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কোষাধ্যক্ষ মোঃ আফসার ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদুল ইসলাম এথেন্স ও বন্দর নগরী পেরিয়াস থেকে আগত বিপুলসংখ্যক চট্টগ্রাম প্রবাসীদের মিলন মেলা পরিলক্ষিত হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত মতামতের ভিত্তিতে সংগঠনকে অধিকতার গতিশীল ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে বর্তমান কার্যকরী কমিটির বিলুপ্ত পূর্বক পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এস এম শাহ আলম কে আহ্বায়ক, বাংলাদেশ কমিউনিটি প্রচার সম্পাদক দেলোয়ার হোসেনকে যুগ্ম আহবায়ক, ফরিদুল ইসলামকে সদস্য সচিব, মোঃ আফসারকে যুগ্ন সদস্য সচিব এবং মোহাম্মদ জাবেদকে সদস্য নির্বাচিত করা হয়েছে।
সদ্য বিদায়ী সভাপতি সোহরাব হোসেন ইসমাইল তিনি তাঁর সমাপনী বক্তব্য উল্লেখ করেন আগামী ৩০ কার্য দিবসের মধ্যে নতুন কমিটি গঠন করার জন্য আহবায়ক কমিটিকে নির্দেশনা প্রদান করেন ।
পরেও উপস্থিত সকলকে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।
Economist/23November/ZI/CTG