• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১.৫ কেজি গাঁজা ও ১০ পিস হুইস্কি উদ্ধার বালুখেকোদের বিরুদ্ধে ভোলায় কোস্ট গার্ডের অভিযানে, আটক- ৫ প্যারিসে ঢাকা বিভাগ প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশন ফ্রান্স’র অভিষেক অনুষ্ঠান প্রথম বিশ্বযুদ্ধের অবসানের ১০৮তম বার্ষিকীতে ফ্রান্সে জাতীয় স্মরণ অনুষ্ঠান সংযুক্ত আরব আমিরাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রবাসী ফুটবল লীগ সিজন–২ বৃহত্তর চট্টগ্রাম কমিউনিটি ইন গ্রিসের কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা “অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১.৫ কেজি গাঁজা ও ১০ পিস হুইস্কি উদ্ধার

Tanzil Hossain, Bhola
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৩১.৫ কেজি গাঁজা ও ১০ পিস হুইস্কি উদ্ধার।ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ মোঃ সেলিম (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৮৫ হাজার টাকা। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দুপুরে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভোলা সদর থানাধীন ইলিশার মাঝের চর সংলগ্ন মেঘনা নদী হয়ে মাদকের একটি বড় চালান ভোলায় প্রবেশ করবে। এ পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ১১টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি স্পিডবোটে তল্লাশি চালিয়ে প্রায় ১২ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ মোঃ সেলিম (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটক মোঃ সেলিম কুমিল্লা কুমিল্লা চৌদ্দগ্রাম থানার কালীকাপর গ্রামের রমেজ আলীর ছেলে।জব্দকৃত গাঁজা, হুইস্কি ও আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Economist/23 November/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ