• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বোয়ালমারীতে নিক্সন চৌধুরীর সভা বর্জন করেছে স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ

আমীর চারু বাবলু ( ফরিদপুর) বোয়ালমারী
আপডেট : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

বোয়ালমারীতে নিক্সন চৌধুরীর সভা বর্জন করেছে স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিপ্লব মোস্তাফিজকে দেওয়া সংবর্ধনা ও জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা বিরোধী গণজমায়েত বয়কট করেছে রূপাপাত ইউনিয়ন আওয়ামীলীগসহ দলটির সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
জানা যায়, ২৭ ডিসেম্বর রবিবার বিকেল ৩ টায় উপজেলার কালিনগর ময়রার মাঠে রূপাপাত ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু মোল্যার ছেলে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদককারবারি মিজানুর রহমান মোল্যা (সোনা মিয়া) স্থানীয় আওয়ামীলীগকে না জানিয়ে যুবলীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক বিপ্লব মোস্তাফিজের সংবর্ধনার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, এমপি।
সরে জমিনে দেখা যায়, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের কোন নেতাকর্মীরা এ সমাবেশে অংশ গ্রহণ করেনি। এ ব্যাপারে রূপাপাত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান জানান, “আজকের এই অনুষ্ঠান আয়োজন করবে স্থানীয় যুবলীগ। সেখানে তাদেরকে পাশ কাটিয়ে আমাদের দাওয়াত দেয় স্থানীয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের ছেলে কদমি গ্রামের সোনা মিয়া। সে কী কোনদিন আওয়ামীলীগ করেছে বা করে? এই কারণে আমরা এ অনুষ্ঠান বয়কট করেছি।”
রূপাপাত ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রূপম বলেন, “আজকের সভায় যার সভাপতিত্ব করার কথা তিনি একজন জামাত সমর্থক। আমার ইউনিয়নে যুবলীগের ব্যানারে অনুষ্ঠান অথচ আয়োজক জনৈক সোনা মিয়া, যিনি যুবলীগের কেউ না।”
বিডিনিউজ ইউরোপ /২৭ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ