• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রীসে আলগা গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ্যাদের মাঝে সর্ব ইউরোপিয়ান মানবাধিকার ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা প্রদান

প্রদীপ কুমার সরকার ( গ্রীস) এথেন্স
আপডেট : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

গ্রীসে আবারো মানলদায় আলগা গ্রামে অগ্নিকান্ড। ক্ষতিগ্রস্থ্যাদের মাঝে সর্ব ইউরোপিয়ান মানবাধিকার
ফাউন্ডেশনের ত্রান সহায়তা প্রদান।

গ্রীসে আবারো ইলিয়ার মারকোপোলোর অলগা গ্রাম নামক স্থানে বাংলাদেশী কৃষি শ্রমিকদের আবাসস্থলে গত বৃহ:বার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাংলাদেশী কারো হতাহত হবার খবর এখনো পাওয়া যায়নি।তবে তাদের ব্যাবহৃত সবকিছুই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। খবর শুনে সর্ব ইউরোপিয়ান মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আল আমিন ছুটেজান ঘটনাস্থলে। সাথে উপস্থিত ছিলেন এস এম ফারুক, শিশু মিয়া, জসিম উদ্দিন।
ক্ষাতিগ্রস্থ্যাদের মাঝে নগদ অর্থ, নতুন পোষাক, কম্বল, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন।
শেখ আলামিন বলেন সর্ব ইউরোপিয়ান মানবাধিকার ফাউন্ডেশন সব সময় অসহায় মানুষের পাশে আছেন এবং থাকবেন।
আবাসস্থল বলতে পলিথিনের ছাউনি যাকে ফারাংগা বলা হয়। যেখানে থেকেই হাড়ভাংগা পরিশ্রম করে জিবীকা নির্বাহ করে থাকে এমন আরো পাঁচ হাজার বাংলাদেশী কৃষি শ্রমিক। আপাততঃ মালিকের দেয়া একটি গোডাউনে সকলে মানবেতর রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছে। অগ্নিকান্ডের ঘটনা কিভাবে ঘটলো তা এখনো জানা যায়নি।
বিডিনিউজ ইউরোপ /২৭ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ