• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

‘বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের ঠাঁই হবে না’ এমপি মোতাহার হোসেন

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

‘বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের ঠাঁই হবে না’ এমপি মোতাহার হোসেন

স্বাধীনতার ৫০ বছর পরও পাকিস্তানি প্রেতাত্মারা আবারও জেগে ওঠার স্বপ্ন দেখছে। তাই তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার সাহস দেখায়। স্বাধীনতা বিরোধীদের সাহস শিখর থেকে নির্মূল করতে হবে। বঙ্গবন্ধুর সৈনিকদের সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। বঙ্গবন্ধুর বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের ঠাই হবে না। বঙ্গবন্ধু, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপস হবে না বলে মন্তব্য করেছেন লালমনিরহাট-১ আসনের সাংসদ মোতাহার হোসেন এমপি।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন পরিষদে “আইএসপিপি-যত্ন” প্রকল্পের আওতায় ১২১২ জন উপকারভোগী মায়ের মাঝে নগদ ১ কোটি ৪২ লক্ষ ৭৩ হাজার টাকা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।

এ সময় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রশিদা বেগম, যুব মহিলা লীগের আহবায়ক শারমিন সুলতানা সাথী, টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান আতি, টিম ইমারজেন্সি হাতীবান্ধার প্রধান সমন্বয়ক ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাপ্পি সোহেব আহম্মেদ, টিম ইমারজেন্সির যুগ্ন সমন্বয়ক ও পাটিকাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বাধন পাটোয়ারি প্রমুখ।
বিডিনিউজ ইউরোপ /৩০ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ