• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাতীবান্ধায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

হাতীবান্ধায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গ্রামীণ সাংবাদিকতার আলোকবর্তিকা চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসেফ)।

২৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে সংগঠনটির হাতীবান্ধা উপজেলা ইউনিটের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল ও মোনাজাতউদ্দিন স্মৃতি পদক প্রদান করা হয়।

মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত স্মরণ সভায় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় হাতীবান্ধার সিনিয়র সাংবাদিক কাজী আলতাব হোসেনকে মোনাজাতউদ্দিন স্মৃতি সম্মননা পদক দেয়া হয়। এরপর চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মফস্বল সাংবাদিক ফোরাম হাতীবান্ধা উপজেলা ইউনিটের আহ্বায়ক নুরনবী সরকারের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সম্পাদক নুরুল হক, মফস্বল সাংবাদিক ফোরাম লালমনিরহাট জেলা ইউনিটের সভাপতি খোরশেদ আলম সাগর, সম্পাদক আসাদুজ্জামান সাজু, সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহমেদ সিপন, সুমন খাঁন, আব্দুর রহিম, আসাদ হোসেন রিফাত, রকিবুল হাসান রিপন, শাহিনুর ইসলাম প্রান্ত, মিজানুর রহমান মিজান।
বিডিনিউজ ইউরোপ /৩০ ডিসেম্বর / জ ই


আরো বিভন্ন ধরণের নিউজ