• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রাক্তন সেনাসদস্যদের বাহিনী নিয়ে অপপ্রচারে আইএসপিআরের নিন্দা

আইএসপিআর প্রেস বিজ্ঞপ্তি (বাংলাদেশ)
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

প্রাক্তন সেনাসদস্যদের বাহিনী নিয়ে অপপ্রচারে আইএসপিআরের নিন্দা

অবসরপ্রাপ্ত সেনাসদস্যরা বিদেশে বসে অনলাইনে মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য উপস্থাপন করায় তীব্র নিন্দা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর।

বুধবার, আইএসপিআর-এর সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কতিপয় সেনা সদস্য দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনালাপ প্রযুক্তির সাহায্যে পরিবর্তন করে অনলাইনে প্রকাশ করে দেশের মানুষকে বিভ্রান্ত করছেন।

বাস্তবতাবিবর্জিত ও উদ্দেশ্য প্রণোদিত এসব কার্যক্রম দেশের জনগণ বিশ্বাস করে না বরং ঘৃণাভরে প্রত্যাখ্যান করে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে আরও বলা হয়, বিদেশে বসে অপপ্রচার চালানো এসব সেনা সদস্যদের অনেক দিন আগেই দেশের সব সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ ইউরোপ /৫ নভেম্বর / বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ