• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

“রাজশাহীতে হেরিটেজ আরকাইভসে মওলানা ভাসানী কর্ণার চালু”

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

“রাজশাহীতে হেরিটেজ আরকাইভসে মওলানা ভাসানী কর্ণার চালু”

মওলানা ভাসানীর জীবন ও দর্শন নিয়ে গবেষণার জন্য বিজয়ের মাসে রাজশাহীতে হেরিটেজ আরকাইভসে মওলানা ভাসানী কর্ণার চালু হলো। ভাসানী কর্ণার চালুর দিন সকালে মওলানা ভাসানীর জীবন ও দর্শনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন। আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. মাহবুবর রহমান, গোলাম রাব্বানী মণ্ডল, শফিউর রহমান ও ভাসানী পরিষদের নেতা জিন্নাহ্ খান।

বক্তারা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মওলানা ভাসানীর অবদানের কথা গুরুত্ব সহকারে সকলের স্বীকার করা উচিত বলে মনে করেন। অবিসংবাদিত মজলুম জননেতা মওলানা ভাসানীর সংগ্রামী জীবন, গণমানুষকে সংগঠিত করা ও মানুষের অধিকার আদায়ের লড়াই, ভাসানীর সাদামাটা জীবন, ভাসানীর মানুষ ও সমাজ ভাবনা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য হেরিটেজ আর্কাইভসের ভাসানী কর্নার কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তাগণ।

মওলানা ভাসানী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও মওলানা ভাসানী কৃষক সমিতির সহ-সভাপতি জিন্নাহ্ খান নিজে উপস্থিত থেকে বিজয়ের মাসে (২২ ডিসেম্বর ২০২০) মওলানা ভাসানীর জীবন গ্রন্থের উপর লেখা সৈয়দ ইরফানুল বারীর ৩টি বই, আজাদ খান ভাসানীর লেখা ‘ভাসানীর কথা’ নামক ১টি বই, মওলানা ভাসানীর সংক্ষিপ্ত জীবনপঞ্জি ৪০ টি, মওলানা ভাসানীর দুটি ছবি ‘হেরিটেজ আরকাইভস’ এর পরিচালকের হাতে তুলে দেন।
বিডিনিউজ ইউরোপ /৩১ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ