• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠি জেলা পরিষদে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

বাধন রায় (বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

ঝালকাঠি জেলা পরিষদে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় বঙ্গবন্ধু এ ম্যুরাল ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে ম্যুরাল উন্মোচন করেছেন ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি।
প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এমপি বলেছেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই আজ বাংলাদেশ একটি পতাকা ও মানচিত্র পেয়েছে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীনের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সাড়ে ৭ কোটি মানুষ।বিজয়ের মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বিভিন্ন স্থানে ম্যুরাল স্থাপন করা হচ্ছে।
এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল­াহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও জেলা পরিষদ সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম।ফলক উন্মোচনের পর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদের রুহের মাগফেরত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জেলা পরিষদের উদ্যোগে ৮লাখ ৫০হাজার টাকা ব্যায়ে ম্যুরালটি নির্মাণ করা হয়েছে। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নতুন প্রজন্মের কাছে জাতির জনক বঙ্গবন্ধুকে তুলে ধরতে এ ম্যুরাল নির্মাণ করা হয়ছে।
বিডিনিউজ ইউরোপ /৩১ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ