• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠির রাজাপুর সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

ঝালকাঠির রাজাপুর সাবেক উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন।

ঝালকাঠি রাজাপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মিলন মাহামুদ বাচ্চু সন্ত্রাসি বাহিনী ও দলীয় প্রভাব খাটিয়ে রাজাপুরে ৪৪ শতাংশ জমি দখল করেছেন মর্মে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হেয়েছে। বৃস্পতিবার বেলা সাড়ে ১২টায় ঝালকাঠি প্রেসক্লাবে হাফেজ মো: মাহাবুবুর রহমান তার ভাই ও চাচাতো ভাইদের নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে দাবী করা হয় গত ২৯ ডিসেম্বর দিবাগত রাত ২টায় মিলন মাহামুদ বাচ্চু ও তার সহযোগী আসাদুজ্জামান রনি সাথে মনির হোসেনসহ প্রচুর লোকজন নিয়ে রামদা রড লাঠিসহ বিরোধীয় রাজাপুর মৌজার এসএ ৭৮৯ নং খতিয়ানে ৪৭০৬, ৪৭০৭ দাগের ৪৪ শতাংশ জমিতে তারকাটার বেড়া ও ঘর উত্তোলন করেন। পরদিন সকালে তারা যাহাতে থানায় অভিযোগ দিতে না পারে সেজন্য সন্ত্রাসিদের দিয়ে তাদেরকে অবরূদ্ধ করে রাখা হয়। ৩০ ডিসেম্বর রাজাপুর থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে রাজাপুর থানা পুলিশ কাজ স্তগিত রাখার নিদের্শ দেয় এবং আদালত থেকে উভয় পক্ষকে রায়ের কপি না দেখানো পর্যন্ত সেখানে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। আরও দাবি করা হয়েছে। ৪ বছর ধরে এই জমি নিয়ে দখলকারীদের সাথে বিরোধ চলে আসছে। গত ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ ঝালকাঠি রাজাপুর সহকারী জর্জ আদালত হাফেজ মোঃ মাহাবুবুর রহমান ও তার সরিকদের পক্ষে রায় প্রদান করেন। এই রায় প্রকাশের খবর পেয়ে প্রতিপক্ষরা সন্ত্রাসি কর্মকান্ডের মাধ্যমে এই জমি দখল করে।
বিডিনিউজ ইউরোপ /৩১ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ