• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পাটগ্রামে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার ২৩

মিজানুর রহমান লালমনিরহাট (রংপুর)
আপডেট : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

পাটগ্রামে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার ২৩

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে আবু ইউনুস মো. শহীদুন্নবী (৪৬) জুয়েলকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ছাই করার ঘটনায় দ্বিতীয় দফায় আরও চার আসামির তিন দিন করে রিমান্ড দিয়েছে আদালত। লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফেরদৌসী বেগমের আদালত বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন।

যাদেরকে রিমান্ডে নেয়া হয়েছে তারা হলেন, খাদেম জোবেদ আলী, আনোয়ার হোসেন, রবিউল ইসলাম ও মেহেদি হাসান রাজু। এ নিয়ে মোট ৯ আসামিকে রিমান্ডে নেয়া হলো।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত আমারনিউজকে জানান, পৃথক তিন মামলায় প্রথম দফায় পাঁচ, দ্বিতীয় দফায় পাঁচ, তৃতীয় দফায় ছয়, চতুর্থ দফায় পাঁচ এবং ষষ্ট দফায় দুইজনসহ মোট ২৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে এজাহারনামীয় আসামি ছাড়া অজ্ঞাত আসামিও রয়েছে।

প্রসঙ্গত, গেলো বৃহস্পতিবার ২৯ অক্টোবর ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউসুফ মো. শহিদুন্নবী জুয়েল নামের ওই যুবককে মসজিদ থেকে বাইরে বের করে এনে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভেতর নেয়া হলে সেখান থেকে উত্তেজিত জনতা বের করে এনে হত্যার পর মরদেহ পুড়িয়ে ছাই করে। এ ঘটনার দেশ জুড়ে নিন্দা ও জড়িতদের শাস্তির দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে।
বিডিনিউজ ইউরোপ /৫ নভেম্বর / বার্তা সম্পাদক


আরো বিভন্ন ধরণের নিউজ