• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মুজিবনগরে ১২০ বোতল ফেন্সিডিলসহ বিক্রির ১ লক্ষ ৫৮ হাজার টাকা উদ্ধার,আটক ১

শিকদার ইয়াছিন আরাফাত ন্যাশনাল ডেক্স
আপডেট : শনিবার, ২ জানুয়ারী, ২০২১

মুজিবনগরে ১২০ বোতল ফেন্সিডিলসহ বিক্রির ১ লক্ষ ৫৮ হাজার টাকা উদ্ধার ॥ আটক ১

মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেন্সিডিল ব্যবসায়ী রহমান শেখকে আটক এবং সেখান থেকে ১২০ বোতল ফেন্সিডিলসহ বিক্রির ১ লক্ষ ৫৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আটক রহমান শেখ মেহেরপুরের মুজিবনগর উপজেলা শিবপুর গ্রামের মৃত নিয়ামত শেখের ছেলে। শনিবার রাতে শিবপুর দক্ষিনপাড়া রহমান শেখের বাড়ি ও বাড়ির পাশে বাশ বাগানে ময়লা ফেলার স্থান থেকে ১২০ বোতলসহ টাকা উদ্ধার করা হয়।

জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের এস আই মুক্ত রায় চৌধুরী পিপিএম এর নেতৃত্বে ডিবির একটি দল মুজিবনগর থানার শিবপুর এলাকায় আসামী রহমান শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় রহমান শেখকে আটক করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের মধ্যে মেঝেতে বিশেষ কায়দায় তৈরি গর্ত খুড়ে ৫০ বোতল ফেন্সিডিল এবং পলিথিনে মোড়ানো ফেন্সিডিল বিক্রি ১ লক্ষ ৫৮ হাজার টাকা উদ্ধার করে। এরপরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পাশে একটি বাঁশ বাগানে গর্ত খুড়ে আরো ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় ডিবি পুলিশের এ এসআই মাহতাব, জসিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, রহমান শেখ ও তার ছেলে শাকিল শেখ দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিলের ব্যবসা করে আসছিল এমন খবর আমাদের কাছে আসে। গোপন সূত্রে আজকে এ অভিযান চালানো হয়। রহমান শেখকে আটক করলেও তার ছেলে শাকিল শেখ পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে মেহেরপুর মুজিবনগর থানায় ৪টি মামলা আছে বলে জানানো হয়। এ ঘটনায় মুজিবনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ ইউরোপ /৩ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ