• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠি শহরে ভ্রাম্যমাণ আদালতের দেড়মণ জাটকা জব্দ

বাধন রায় (বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

ঝালকাঠি শহরে ভ্রাম্যমাণ আদালতের দেড়মণ জাটকা জব্দ

ঝালকাঠি শহরের বড় বাজারে অভিযান চালিয়ে দেড়মণ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ হাছান ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা তাসলিমা এ অভিযান পরিচালনা করেন। এ সময় জাটকা ইলিশ ধরা ও বাজারজাত করার অপরাধে রাজু বেপারি (৩০) নামে এক মাছ বিক্রেতাকে দুই হাজার টাকা ও সরকারি কাজে বাধা দেওয়ায় রনি বেপারি নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এনডিসি আহমেদ হাছান জানান, কিছু অসাধু ব্যবসায়ী জাটকা ইলিশ বিক্রির উদ্দেশ্যে বাজারে এনেছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেড়মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। আটক জাটকা এতিমখানায় বিতরণ কার হয়। অভিযানে বরিশাল মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মান্নান আকন উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ইউরোপ /৩ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ