• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাতীবান্ধায় অগ্নিকাণ্ডে ৪টি পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশে

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

হাতীবান্ধায় অগ্নিকাণ্ডে ৪টি পরিবার ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে চারটি পরিবারের ঘর বাড়ীসহ প্রায় ৪লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।

জানাগেছে, শনিবার রাতে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের মোজাম্মেল হক (মোজা পাগলা) এর বাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়লে মোজাম্মেল হক সহ ৪টি পরিবারের ৬টি টিনের ঘর এবং ঘরে থাকা নগদ টাকা ধান, চাউল আসবাপত্র সহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রচন্ড শীতে মাথা গোজার ঠাই হারিয়ে আশ্রয়হিন হয়ে পড়েছে ৪টি পরিবারের বৃদ্ধ,শিশুসহ সদস্যরা। এ খবর লেখার সময় পর্যন্ত খোলা আকাশের নিজে অবস্থান করছে ক্ষতিগ্রস্থ পরিবার সকলে। এ খবর শুনে ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, আওয়ামীলীগ ইউনিয়ন সভাপতি হাফিজুল্যাহ টাইফুন ক্ষতিগ্রস্থ বাড়ী সমুহ পরিদর্শন করে, সরকারী ভাবে ক্ষতিপুরন দেওয়ার আশ্বাস দিয়েছেন।
বিডিনিউজ ইউরোপ /৩ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ