• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ক্যান্সারে আক্রান্ত আয়েশা বাঁচতে চায়

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ি
আপডেট : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

ক্যান্সারে আক্রান্ত আয়েশা বাঁচতে চায়

ক্যান্সারে আক্রান্ত বিধবা আয়েশা বেগম (৫০) বাঁচতে চায়। হতদরিদ্র পরিবার থেকে এখন আর তাকে চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। অথচ তার চিকিৎসার জরুরী প্রয়োজন। চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজের বৃত্তবানদের নিকট সহযোগিতার হাত বাড়ানোর আকুতি জানিয়েছেন হতদরিদ্র অসহায় পরিবারটি।

আয়েশা বেগম টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের দরিচন্দ্রবাড়ী গ্রামের মৃত শফিকুল ইসলামের স্ত্রী।

বিধবা আয়েশা বেগমের ছেলে দিনমজুর আসাদুজ্জামান আসাদ জানান, আমার মা (আয়শো বেগম) ক্যান্সারে আক্রান্ত হয়ে এক বছর যাবত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। নিজেদের জমিজমা যা ছিলো তা বিক্রি করে তার চিকিৎসাতে খরচ করেছি। আমি দিনমজুরের কাজ করে এখন আর তার চিকিসার ব্যয়ভার বহন করতে পারছি না। চিকিসার জন্য অনেক টাকা লাগে। দরিদ্র পরিবারের পক্ষে চিকিৎসার এ ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না। পরিবারের সদস্যরা আমার মাকে বাঁচানোর জন্য ধারদেনা করে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আসাদুজ্জামান আসাদ বলেন, হঠাৎ করে (আয়েশা বেগম) মা অসুস্থ্য হয়ে যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতেলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ক্যান্সার ধরা পড়ে। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ কাজী ইফতেখার উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। আমি আমার মায়ের চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সকলের কাছে সাহায্য প্রার্থী।

তার চিকিৎসক ডাঃ কাজী ইফতেখার উদ্দিন আহমেদ জানান, আয়েশা বেগমকে কিছুদিন আগে অপারেশন করা হয়েছে। তার পূর্ণাঙ্গ চিকিৎসার জন্য এখনো অনেক টাকার প্রয়োজন।
সহযোগিতা পাঠানোর ঠিকানা- আসাদুজ্জামান আসাদ ০১৭৪২ ১১০ ৯৪৪ বিকাশ (ব্যক্তিগত) ।
বিডিনিউজ ইউরোপ /৪ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ