• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

না প্রেম,না বিরহ: শেখ মোঃ সুরুজ আলী সূর্য

শেখ মোঃসুরুজ আলী ঢাকা
আপডেট : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

না প্রেম,না বিরহ।
শেখ মোঃ সুরুজ আলী সূর্য

অঝোরেই ঝরে পড়ে কতশত ফুল,
শূন্যতার অপলক চোখ আর কতশত ভুল।
কিছুটা স্বপ্ন ছিলো,বাঁচার আকুতিও ছিল,
গোধূলির অন্তরালে সবকিছুই উঠেছিল,
অথচ পাখির ঝাঁক পূর্নিমার চাঁদে আদিকাল।

হঠাৎ শব্দ শুনে পেছনে তাকাই,কেউ নেই,
অথচ ভেবেছিলাম তোমারি শব্দ পেছনেই।
সমকালীন ভাবনাতে অতিদ্রুত হয়ে যাচ্ছে ভুল,
মূল্যবান তুমি নির্বিকারে অথচ আকুল।

আমার চোখ তাকিয়ে আছে দিব্বি তোমার প্রেমে,
অথচ তুমি জড়াচ্ছো কতশত অপকর্মে।
আজ কতশত পবিত্র ভাবনা থমকে দাঁড়ায়,
উজ্জ্বলতার দুটি চোখ, সারাবেলা আমাকেই ভাবা'য়।

আজ কষ্টের পাশে,কষ্ট শুঁয়ে থাকে,
অতৃপ্ত শরীরে প্রলোভন দেখাও আমাকে।
রুগ্নতার কাঁধে হাত রেখে আমি ভুলে খুঁজি,
মায়াবী কষ্টের জালে আজ নজরবাজি।

বুকের ভেতরে আজ নড়ে-চড়ে উঠে একখন্ড ধারালো কষ্ট,
ভিতরের ব্যথা,ভেতরেই টের পাই শুধু অদৃষ্ট।
ইতিমধ্যে তোমার ব্যথা দেওয়ার ছিন্ন -ভিন্ন আঘাত,
আমাকে আজ দিয়েছে মৃত্যুর পদাঘাত।
বিডিনিউজ ইউরোপ /৪ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ