• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সৌদি যুবরাজ বিমানবন্দরে স্বাগত জানাল কাতারের আমির “সানি” কে

বিডিনিউজ ইউরোপ মধ্যপ্রাচ্য ডেক্স
আপডেট : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

বিমানবন্দরে কাতারের আমিরকে স্বাগত জানালেন সৌদি যুবরাজ

উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) বার্ষিক সম্মেলনে অংশ নিতে সৌদি আরবের উত্তর-পশ্চিমের শহর আল-উলায় পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি।

মঙ্গলবার (৫ জানুয়ারী) স্থানীয় সময় দুপুর ১২টার কিছু পরে বড় করে ‘কাতার’ অলঙ্কৃত নিজস্ব বিমানে আল-উলা বিমানবন্দরে পৌঁছান তিনি। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন খবরটি নিশ্চিত করেছে।
বিমানবন্দরে কাতারের আমিরকে স্বাগত জানাতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন। করোনাভাইরাস সংক্রমণে সতর্কতা ও মাস্ক পরে থাকা সত্ত্বেও উভয় নেতা পরস্পরকে জড়িয়ে ধরেন।

এর আগে সোমবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমদ আল সাবাহ জানান, কুয়েতের আমির শেখ নাওয়াফের প্রস্তাবের ভিত্তিতে সৌদি আরব ও কাতারের মধ্যে আকাশ, স্থল ও সমুদ্রসীমা খুলে দেয়ার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে।
কাতারের ওপর সৌদি জোটের অবরোধ তুলে নেয়ার বিষয়ে সম্পূর্ণ চুক্তি মঙ্গলবার আল-উলায় অনুষ্ঠিতব্য ৪১তম উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) বার্ষিক সম্মেলনে স্বাক্ষরিত হবে। সম্মেলনে সৌদি আরব ও কাতারসহ উপসাগরীয় অঞ্চলের অন্য আরব নেতারাও উপস্থিত থাকবেন।

এর আগে ২০১৭ সালের জুনে সন্ত্রাসবাদে সহযোগিতা ও ইরানের সাথে ঘনিষ্ট মিত্রতার অভিযোগ এনে সৌদি আরব, মিসর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত জোট কাতারের উপর কূটনীতিক, বাণিজ্যিক ও ভ্রমণের অবরোধ আরোপ করেছিল।
তবে কাতার বরাবরের মতোই এ অভিযোগ অস্বীকার করে আসছিল। কাতারের মতে, সম্পর্ক বিচ্ছেদের কোনো ‘বৈধ কারণ’ ছিল না।
সূত্র – বাংলা পত্রিকা
বিডিনিউজ ইউরোপ /৬ জানুয়ারি / জ ই


আরো বিভন্ন ধরণের নিউজ