• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বীরগঞ্জে মোহনপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেতে মতবিনিময় সভা

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

বীরগঞ্জে আসন্ন মোহনপুর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেতে সমর্থন চেয়ে মতবিনিময় সভা

মোঃ তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউপির আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক পেতে সকলের সমর্থন চেয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় মাটিয়াকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ তাইজুল ইসলামের আহ্বানে ও ৭নং ওয়ার্ডবাসীর আয়োজনে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রফিকুল্লাহ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বৈদা, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাবেক মেম্বার ডাঃ নজরুল ইসলাম, আলহাজ্ব ফেরাজ উদ্দিন, আলহাজ্ব আঃ সাত্তার, খোশবুল ইসলাম মাস্টার, মোফাজ্জল মাস্টার, ইব্রাহীম, আঃ মালেক, আইয়্যুব আলী, ওমর ফারুক, মোঃ মুছা, রুহুল আমীন, জামাল উদ্দিন, ফজলুল করিম প্রমুখ। মতবিনিময়ের আলোচনা সভায় ইউনিয়ন আওয়ামীলীগের বহুল পরিচিত, বিভিন্ন সময়ে দলীয় আন্দোলন-সংগ্রামের অগ্রপথিক, এই এলাকার গনমানুষের পরীক্ষিত প্রবীন নেতা মোঃ তাইজুল ইসলাম নিজেকে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে দলীয় মনোনয়নে নৌকা প্রতীক পেতে দল মত নির্বিশেষে সকল শ্রেনী-পেশার মানুষের সমর্থন ও দোয়া চেয়ে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক নুর আমিন,অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দসহ দল মত নির্বিশেষে ৭নং ওয়ার্ডের কয়েকশত সাধারণ মানুষ উপস্থিত থেকে ও হাত উত্তোলন করে তাদের জনপ্রিয় নেতা তাইজুল ইসলামকে সমর্থন জানান।
বিডিনিউজ ইউরোপ /৬ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ