• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বোয়ালমারীতে আচারণ বিধি লঙ্ঘনে ২জনকে জরিমানা

আমীর চারু বাবলু ( ফরিদপুর) বোয়ালমারী
আপডেট : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

বোয়ালমারীতে আচারণ বিধি লঙ্ঘনে ২জনকে জরিমানা

বোয়ালমারী পৌর নির্বাচনে আচারণ বিধি লঙ্ঘনের অপরাধে ২ জনকে ৮ হাজর টাকা জরিমানা করেছে ভ্রামমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে পৌর সভার বিভিন্ন স্থানে নির্বাচনী আচারণ বিধি মানা হচ্ছে কিনা তা তদারকিতে মাঠে নামে আদালত। এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ।
এসময় নির্ধারিত সময়ের বাইরে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আব্দুর শুকুর শেখের প্রচার মাইক বাজানোর অপরাধে পৌরসভার রাইপুর গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে আইয়ুব বিশ্বাসকে ‘স্থানীয় সরকার ও পৌর আইনের ৯ এর ২১ ধারায়’ ৫ হাজার টাকা ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সেলিম রেজা লিপনের প্রচার মাইক চালানোর অপরাধে ছোলনা গ্রামের হাসেম মোল্যার ছেলে কামরুল মোল্যাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালক নির্বাহী হাকিম ঝোটন চন্দ জানান- নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
বিডিনিউজ ইউরোপ /৭ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ