• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভাঙ্গা টিনের চালায় আতঙ্কে রাত কাটে ফাতেমার

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

ভাঙ্গা টিনের চালায় আতঙ্কে রাত কাটে ফাতেমার

ফাতেমা বেগম। বয়স ৪০ ছুঁই ছুঁই করছে। নিজের আছে আড়াই শতক জমি। তবে বসবাস উপযোগী ঘর নেই। আছে একটি ভাঙা ছাপড়া টিনের চালা। এই চালায় শুয়ে রাতে আকাশের তারার ছোটাছুটি দেখা যায়। কখন যে ঝড়-তুফান আসে, এমন আতঙ্কে নির্ঘুম রাত পোহাতে হয় ফাতেমার। ফাতেমা বেগম লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের দক্ষিণ দলগ্রাম হাজীপাড়া গ্রামের মৃত সামছুল হকের স্ত্রী।

জানা যায়, ফাতেমা বেগমের স্বামী সামছুল হক দুই বছর আগে মারা গেছে। তিন মেয়েকে নিয়ে ফাতেমা বেগমের সংসার। স্বামী সামছুল হকের মৃত্যুর পর জীবিকার তাগিদে অন্যের বাড়িতে শ্রম বিক্রি করে দিনযাপন করেন ফাতেমা বেগম। সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে সন্ধ্যায় ফিরে আসেন নিজ বাড়িতে। বাড়ি তো নয়, যেন ঝোপের মধ্যে বসবাস। চারদিকে ঝাউ-জঙ্গলের মাঝে ভাঙা একটি ছাপড়াঘরেই চরম আতঙ্কে রাত কাটে তার। কখন যে বৃষ্টি-বাতাস আসে, এমন ভয়ে নির্ঘুম রাত পোহাতে হয় ফাতেমার। জীবন যুদ্ধে বেঁচে থাকতে সারাদিন পরিশ্রম করার পর রাতে একটু ভালোভাবে ঘুমাবে তারও উপায় নেই। কারণ বৃষ্টি হলেই পানিতে ভরে যায় তার বিছানাপত্র। তবুও জীবনযুদ্ধে বেঁচে থাকার তাগিদে জরাজীর্ণ ভাঙা ঘরের বিছানায় রাতভর ছটফট করতে হয় ফাতেমাকে।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ওই ভাঙা ঘরেই প্রতিনিয়ত প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন তারা। মুজিববর্ষের একটি ঘর দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানাচ্ছি।

ফাতেমা বেগম বলেন, পেটের তাগিদে সারাদিন অপরের বাড়িতে পরিশ্রম শেষে ঘরে এসে আরামে ঘুমাব তাও পারি না। কখন যে ঝড়-বাতাসে ঘরটি ভেঙে পড়ে এ জন্য রাত জেগে থাকতে হয়। তাই প্রধানমন্ত্রীর কাছে একটি মুজিববর্ষের ঘর পাওয়ার আকুতি করছি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ জানান, ফাতেমা বেগমের বিষয়ে চেষ্টা করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান বলেন, ফাতেমা বেগমের খোঁজখবর নিয়ে তাকে সহযোগিতা করা হবে।
বিডিনিউজ ইউরোপ /৯ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ