• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

“স্বাধীনতা অথবা বিজয়ের মানে” শেখ কানিজ ফাতেমা

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

“স্বাধীনতা অথবা বিজয়ের মানে” শেখ কানিজ ফাতেমা

প্রিয় স্বদেশ আমার!
আজও তুমি ধর্ষিত, লুণ্ঠিত, লাঞ্ছিত
পরাধীন এক নারী।
আজও তুমি বিবস্ত্র, চোখে জল
পাঁজরে গভীর ক্ষত।
স্বাধীনতা?
বিজয়?
মাথিনের কূপ থেকে টাংগন নদী
স্বাধীনতার মানে খু্ঁজে পাই না আমি।
তিস্তার জল বিসর্জন দিয়ে
স্বাধীনতার মানে খুঁজে পাই না আমি।
পিতার খণ্ড খণ্ড, ক্ষত-বিক্ষত
রক্তাক্ত শরীর হাতে নিয়ে
বিজয়ের মানে খুঁজে পাই না আমি।
অন্ধকারে একা চলতে শিউরে উঠি
পুলিশ কাস্টডিতে ধর্ষিত হই
বাসে, ট্রেনে, লঞ্চে, কানাগলিতে পর্যন্ত
লুকিয়ে থাকে হায়েনার দল।
ছোট্ট শিশু সায়মার নিথর শরীর
বুকে নিয়ে আমি মূক হয়ে যাই
বিজয় শব্দটা বড় বিস্বাদ লাগে।
প্লাস্টিক সার্জারিতে জর্জরিত রুগ্ন সংবিধান
আর ঔপনিবেশিক আমলের লক্ষ লক্ষ আইনের
ধূলোয় মোড়া ধারা মস্তিষ্কে নিয়ে
ডিজিটাল উন্মাদনায় মত্ত এক বিশৃঙ্খল পরিবেশে
বসে স্বাধীনতা শব্দটা বড় তেতো লাগে।
হরেন্দ্রনাথ সিংহ, শ্যামলী মার্ডী, নবদ্বীপ কুমার লাকড়া,
শ্যাম সাগর মানকিন আজও কি খুঁজে পেয়েছে
স্বাধীনতা কিংবা বিজয়ের মানে?
যে দেশে পবিত্র কুরআনের পাতা
আগুনে ঝলসে যায়, মন্দিরের দেবতা
বিসর্জনের আগেই শত খণ্ডে খণ্ডিতত হয়-
সে দেশে, সেই দেশে ভীত সন্ত্রস্ত আমি
বৌদ্ধ মন্দির থেকে সেন্ট মেরীস ক্যাথিড্রাল গির্জা
পর্যন্ত দৌড়ে ব্যর্থ বিজয়ের মানে খুঁজি।
বড় লাল টিপ, বৈশাখের শখের রঙ-বেরংয়ের
চুড়িগুলো, নূপুর আর আলতা পদ্মায় বিসর্জন দিয়ে
পাড়ায় মোড়ের দোকানে দাঁড়িয়ে
এক হাতে চা আর এক হাতে লুকায়িত সিগারেট নিয়ে
জ্বলন্ত মশাল হৃদয় দিয়ে এ কোন বিজয়কে
আজ আমি উপলব্ধি করি?

কবি পরিচিতি
কবি শেখ কানিজ ফাতেমা পেশায় আইনজীবী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেন। তরুণ এই কবির জন্ম কুষ্টিয়া জেলায়।
বিডিনিউজ ইউরোপ /৯ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ