• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কোটচাঁদপুরে গৃহহীন শীতার্তদের পাশে কয়েকজন উদ্যমী তরুণ

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক ঢাকা
আপডেট : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

কোটচাঁদপুরে গৃহহীন শীতার্তদের পাশে কয়েকজন উদ্যমী তরুণ

‘প্রশান্তির খোঁজে শীতার্তদের পাশে’ এই স্লোগানকে সামনে রেখে “মানুষের পাশে মানুষ”
প্ল্যাটফর্ম এর পক্ষ থেকে আজ ৯ জানুয়ারি (শনিবার) রাতে মাগুরা জেলার কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন ও আশেপাশের এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

“মানুষের পাশে মানুষ” প্ল্যাটফর্মের পক্ষ থেকে মোস্তাফিজুর রহমান ইমন জানান, আমরা আসলে যাদের হাতে কম্বল পৌঁছে দিয়েছি তাদের ছবি তুলি নি। আমরা যখন বাইরে বের হই তখন অনেক মানুষকে দেখি তারা শুধুমাত্র গরম কাপড়ের অভাবে ভয়ঙ্কর কষ্ট করে চলাফেরা করছেন, ঠাণ্ডা সহ্য করতে না পেরে অনেকে অসুস্থ হয়েও পড়ছেন। আমরা তো মানুষ তাই অন্যের কষ্ট সহ্য করতে পারি না। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা “মানুষের পাশে মানুষ” প্লাটফর্ম থেকে এই কর্মসূচি অব্যাহত রাখার চেষ্টা করছি।

এ সময় উপস্থিত ছিলেন “মানুষের পাশে মানুষ” প্ল্যাটফর্মের সংগঠক আল-আমিন, মাসুদ আল হাসান, রিয়াজ হোসেন, মেহেদী, অন্তন ও মোস্তাফিজুর রহমান ইমন।
বিডিনিউজ ইউরোপ /৯ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ