• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ও নবাগত ডিসি বরণ মৎস্যজীবীলীগের

এন আলম আজাদ কক্সবাজার (বাংলাদেশ)
আপডেট : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ও নবাগত ডিসি বরণ মৎস্যজীবীলীগের

কক্সবাজার জেলা মৎস্যজীবীলীগ জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।ভোরে ফাতেহা পাঠ,কোরআন খানি ও জাতীয় এবং সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ কর্মসূচীর সূচনা করা হয়।বিকেলে সংগঠনের জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম আজিজুল হক চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নুরুল আলম আজাদের সঞ্চালনায় বঙ্গবন্ধুর আত্নজীবনীর স্মৃতি চারণ করেন সাধারণ সম্পাদক এম ডি আবদুল হক নুরী,সিনিয়র সহ সভাপতি মোঃ তৈয়ব সহ সভাপতিত্রয়এইচ এম ছৈয়দ আকবর (প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতি লিঃ) দুলাল কান্তি দাশ ও প্রফেসর শাহ নিজাম চৌধুরী, প্রচার সম্পাদক নাছির উদ্দিন,পৌর সভাপতি ফোরকান আজাদ,সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন জনি,সহ সাধারণ সম্পাদক মহি উদ্দিন আজাদ,ঈদগাঁও সাংগঠনিক উপজেলা সভাপতি মৌঃ নুরুল আমিন,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,পোকখালী ইউনিয়ন সভাপতি নাছির উদ্দিন ও মাতারবাড়ি ইউনিয়ন সভাপতি আকতার হোসাইন প্রমূখ নেতৃবৃন্দ।আলোচনা সভার পূর্বে মৎস্যজীবীলীগের নেতা কর্মীরা কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মামুনুর রশিদকে বরণ করতে জেলা প্রশাসক কার্যালয়ে যান।সেখানে তারা নব নিযুক্ত জেলা প্রশাসকের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।এসময় সংগঠনের জেলা সভাপতি আজিজ চৌধুরী মৎস্যজীবীলীগের পক্ষে ৩০ টি দাবি সম্বলিত স্মারক লিপি হস্তগত করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন “জাল যার জলাশয় তার”নীতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর আশু দৃষ্টি চান।মৎস্যজীবীলীগ নেতাদের আহবানের প্রেক্ষিতে জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা তা দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বস্ত করেন।
বিডিনিউজ ইউরোপ /১০ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ