• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অবৈধ অনুপ্রবেশ; হাতীবান্ধা সীমান্তে ৪ ভারতীয় নাগরিকসহ আটক ৫

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

অবৈধ অনুপ্রবেশ; হাতীবান্ধা সীমান্তে ৪ ভারতীয় নাগরিকসহ আটক ৫

লালমনিরহাটের হাতীবান্ধা থানা পুলিশ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ভারতীয় চার নাগরিকসহ ৫ জনকে আটক করেছে। শনিবার দিনগত রাতে উপজেলার দইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন ভুটিয়ামঙ্গল এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।

রোববার দুপুরে হাতীবান্ধা থানা পুলিশ আটককৃতদের জেল হাজতে পাঠিয়েছে।

আটককৃতরা হলেন, কুচবিহার জেলা শীতলখুচি থানার গিতলদহ গ্রামের জাহেদুল ইসলামের পুত্র আমির হোসেন বুলেট (২০), ইনছার আলীর পুত্র জয়নাল (৪৫), মজিবুর মিয়ার পুত্র আলমগীর হোসেন (২০), তৈয়ব আলীর পুত্র রেজাউল মিয়া রোহান (২০) ও ভারতীয় নাগরিকদের সহায়তাকারী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল গ্রামের রেজাউল করিম (২৫)।

পুলিশ সূত্রে জানাগেছে, আসামিরা শনিবার রাতে জেলার হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন ভুটিয়ামঙ্গল এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাফেরা করছে। এ সময় বিওপি’র সুবেদার হারুন অর রশিদের নেতৃত্বে বিজিপি জোয়ানরা তাদের আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে।

তাদের বিরুদ্ধে ১৯৫২ সালে দি কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট এর ধারা মোতাবেক পাসপোর্ট/ভিসা ব্যতিরেকে ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ এবং বাংলাদেশি নাগরিক ভারতে অনুপ্রবেশ করিয়া বাংলাদেশে প্রবেশ করার অপরাধে মামলা রুজু করা হয়।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দইখাওয়া সীমান্তে বিজিবি ৪ জন ভারতীয় নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় আটক করে থানায় পাঠায়। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করে থানায় পাঠানো হয়েছে।
বিডিনিউজ ইউরোপ /১২ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ