• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঘন কুয়াশায় আচ্ছন্ন হাতীবান্ধার পথ-ঘাট

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

ঘন কুয়াশায় আচ্ছন্ন হাতীবান্ধার পথ-ঘাট

উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলাসহ জেলার মোট পাঁচটি উপজেলায় সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে পথ-ঘাট। মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন কুয়াশা আর শীতের দাপটে বিপাকে পরেছে এখানকার খেটে খাওয়া মানুষ গুলো।

কুয়াশার তীব্রতা এতো বেশি যে ৫০ মিটার দুরের কোনো কিছুই দেখা যায়নি। এ সময় যানবাহনগুলোকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। সকাল ১০টা পর্যন্ত রাস্তা-ঘাট ছিল এক রকম ফাঁকা। এদিকে গত রোববার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশাপড়ে। তবে দুপুর ১২টার পর সূর্যের দেখা মিললে কুয়াশা কেটে যায়। এর পাশাপাশি গত কয়েকদিন ধরে ঠান্ডার প্রকোপও বেড়েছে যার ফলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার লোকজনের।

এদিকে গত দুইদিন ধরে দুপুরের পর সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। লালমনিরহাট জেলায় গত কয়েকদিন ধরে মৃদু শৈত্য প্রবাহের বইছে। আর এর সাথে কয়েকদিন থেকে যোগ হয়েছে ঘন কুয়াশা। ফলে চরম দুর্ভোগে পড়েছে এ জেলার খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। রাতের এবং সকাল বেলা কুয়াশায় চারদিক আচ্ছন্ন হয়ে গেলেও দিনে ঠান্ডা কিছুটা কমছে।

স্থানীয় আবহাওয়া অফিস সুত্র জানান গেছে, লালমনিরহাটে মৃদু শৈত্য প্রবাহ আরো কমে গিয়ে আগামী এক সপ্তাহ মাঝারি শৈত্য প্রবাহে পরিনত হতে পারে। গত ২৪ ঘন্টায় জেলার আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস ছিলো।
বিডিনিউজ ইউরোপ /১২জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ