• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যরা বোয়ালমারী পৌর নির্বাচনের প্রচারণায়

আমীর চারু বাবলু ( ফরিদপুর) বোয়ালমারী
আপডেট : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যরা বোয়ালমারী পৌর নির্বাচনের প্রচারণায়

আধুনিক পৌরসভা গঠন, পরিকল্পিত উন্নয়ন সুনিশ্চিত করা এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে বুধবার দিনভর নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যরা।
উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আ’লীগের মনোনীত মেয়র প্রার্থী মো. সেলিম রেজা লিপনের পক্ষে তারা নৌকা প্রতীকে ভোট চান।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং সদ্য ঘোষিত আ’লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এডভোকেট মো. লিয়াকত শিকদারের নেতৃত্বে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য বিমান রায়, মুনসী সেলিম হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক আমিনুর রহমান সোহেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. মোমিনুর রহমান সবুজ, দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম মোল্যা, জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইসাহাক মিয়া, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আখতার তপন প্রমুখ।
প্রথম শ্রেণির এ পৌরসভায় আ’লীগের কোন প্রার্থী মেয়র নির্বাচিত হতে পারেনি। তাই পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধি করতে নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত করতে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্যরা।

বিডিনিউজ ইউরোপ /১৩ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ