• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দু-হাতে, আমি গোলাপ রাখি:শেখ মোঃ সুরুজ আলী সূর্য

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

দু-হাতে, আমি গোলাপ রাখি।
শেখ মোঃ সুরুজ আলী সূর্য

রাতে তবে কথা হলো তোমারি তো সঙ্গে,
ঘুম নগরীর ঘুম ছিলো দু-চোখেতে তুঙ্গে।
গায়ে তবে কাঁথা ছিলো, শীত ছিলো অঙ্গে,
বাহিরেতে পাখি ছিলো,কষ্ট ছিলো তুঙ্গে।

ফুল বাগানে ফুল ফুটেছে,
নিখিল ধরা তাই লুটেছে।
নতুন ঋতু, নতুন প্রীতি তবে গান গায়,
সোনার ফড়িং বেলকুনিতে চোখ তবে চায়।

বিভোর হয়ে ঘুরছি কেবল,নতুন কোন প্রান্তরে,
দু-চোখেতে ভালোবাসা আঁকছি তবে অন্তরে।
চাঁদ যে আসে, চাঁদ যে ভাসে নীল আকাশের প্রান্তরে,
কোকিল গাহে প্রেমের গান ঐ সবুজের অদূরে।

আমার প্রেম,আমার পরাণ উথল করে ভাসে,
তোমারি ঐ প্রিয় মুখ উঠছে তবে আকাশে।
দু-হাতে, আমি গোলাপ রাখি,
মনে উড়ে চড়ুইপাখি।
প্রেমের নেশায় ঢেউ উঠেছে এই বুঝি রঙে,
প্রেমিক হয়ে বাস করি তোমারি বঙ্গে।
বিডিনিউজ ইউরোপ /১৪ জানুয়ারি / জই


আরো বিভন্ন ধরণের নিউজ